Saturday, April 4, 2026

টাকা নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম পূরণ, হাতেনাতে ধরলেন গৌতম দেব

Date:

Share post:

রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করার জন্য নেওয়া হচ্ছে টাকা। এই অভিযোগে শিলিগুড়ি থেকে পাকড়াও যুবক। অভিযুক্তকে হাতেনাতে ধরলেন শিলিগুড়ি পুরসভার পুর প্রশাসক গৌতম দেব। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

শিলিগুড়ির ঘটনা। শিলিগুড়ির শিবমঙ্গল স্কুলে রাজ্য সরকারের দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে চলছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা নেওয়ার কাজ। স্বাভাবিকভাবেই সকাল থেকে প্রচুর মহিলা ভিড় করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য। প্রকল্পের কাজ কেমন হচ্ছে, তা দেখার জন্য শিবমঙ্গল স্কুলে পৌঁছন শিলিগুড়ি পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব। তিনি সেখানে পৌঁছে হাতেনাতে ধরে ফেলেন এক ব্যক্তিকে। ধৃত ব্যাক্তি টাকার বিনিময়ে সাধারণ লোকের ফর্ম ভরে দিচ্ছিল। তাকে গৌতম দেব নিজেই পুলিশের হাতে তুলে দেন। লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে সরকার এই ধরণের সরকারি প্রকল্পগুলোতে সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে এক শ্রেণির মানুষ সাধারণ মানুষের কাছ থেকে কী ভাবে টাকা লুটছে, তারই প্রমাণ পাওয়া গেল শিলিগুড়ি শহরে। আগামীকাল থেকে আরও নজরদারি বাড়ানো হবে বলে জানান গৌতম দেব।

আরও পড়ুন- কুরেশির গলায় তালিবানের প্রশংসা, জঙ্গিগোষ্ঠীকে সমর্থন পাকিস্তানের!

advt 19

 

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...