Wednesday, March 18, 2026

জেএনইউতে এবার মিলবে ডাক্তারি পড়ার সুযোগ , থাকবে অত্যাধুনিক হাসপাতালও

Date:

Share post:

এবার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (Jawaharlal Nehru University) তৈরি হতে চলেছে মেডিকেল কলেজ (Medical College)। সেইসঙ্গে সমস্ত রকম সুপার স্পেশালিটি সুবিধাযুক্ত একটি হাসপাতাল (Super Specility Hospital)। এই সিদ্ধান্তের কথা জানিয়েছে জে এন ইউ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে সর্বসম্মতভাবে এই মেডিক্যাল কলেজ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেএনইউ অ্যাক্ট, ১৯৬৬ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ভাইস চান্সেলর এম জগদীশ কুমার জানিয়েছেন, জেএনইউ অ্যাকাডেমিক কাউন্সিল সর্বসম্মতভাবে এই মেডিক্যাল কলেজ তৈরির সিদ্ধান্ত নিয়েছে।

 

মেডিক্যাল কলেজের সঙ্গে থাকবে হাসপাতাল। সেখানে থাকবে সুপার স্পেশালিটি বিভাগ সহ অন্যান্য বিভাগ।’ তিনি আরো জানিয়েছেনওই কলেজে পিএইচডি, এমডি, এমএস, এমবিবিএস পড়ানো হবে। আধুনিক ওষুধপত্রের সঙ্গে প্রাচীন চিকিৎসা পদ্ধতিকে মেলানো হবে। সেই সঙ্গে মানবিকতা ও সমাজবিদ্যার পাঠও দেওয়া হবে।’ যদিও জেএনইউতে আগে থেকেই বায়োমেডিক্যাল সংক্রান্ত গবেষণার সুযোগ রয়েছে। এবার মেডিক্যাল কলেজ তৈরি হলে হাতে-কলমে গবেষণার ক্ষেত্রে আরও অগ্রগতি হবে। যদিও জেএনইউ কবে থেকে এই মেডিক্যাল কলেজ চালু করবে, সেই বিষয়ে কোনও বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। কত টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রজেক্টে সেই তথ্যও আসেনি এখনও।অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এই বিষয়ে আলোচনা হয়েছে। যদিও সেই বৈঠকে ছাত্র সংসদের প্রতিনিধি হিসেবে কেউ ছিল না বলে দাবি ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের। কিন্তু এই জেএনইউ কর্তৃপক্ষের এই শুভ উদ্যোগকে স্বাগত জানিয়েছে সংসদ। পাশাপাশি সংসদের দাবি ভর্তি প্রক্রিয়া এবং আর্থিক বিষয় স্বচ্ছতার সঙ্গে দেখভাল করা হয়।

advt 19

spot_img

Related articles

শিবালিক, নন্দাদেবীর পর দেশে পৌঁছল জাগ লাড়কি! এবার কি মিটবে গ্যাসের চাহিদা?

উত্তপ্ত পশ্চিম এশিয়া (Iran-Israeal war)। দেশে দেশে জ্বলানি সঙ্কট। এর মধ্যে খানিকটা মিলল স্বস্তি। শিবালিক, নন্দাদেবী'র পর ৮০...

দিল্লি-ইন্দোরে অগ্নিকাণ্ডে ঝলসে মৃত ১৪, আশঙ্কাজনক একাধিক

সকাল থেকে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। বুধবার মধ্যপ্রদেশের ইন্দোর শহরের (Indore City) ব্রজেশ্বরী অ্যানেক্স এলাকার এক...

মুখ্যমন্ত্রীর চিঠির উত্তর নেই, আবার ৫ DIG বদল কমিশনের!

প্রশাসনিক পদ থেকে পুলিশের শীর্ষ পদ। রাজ্যে নির্বাচন কমিশনের ধারাবাহিক স্বেচ্ছাচারিতা অব্যাহত। একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

বিমানে হিডেন চার্জ! ৬০ শতাংশ ‘ফ্রি’ রাখার নতুন নির্দেশ

যাত্রীদের জন্য স্বস্তির খবর। বিমান সংস্থাগুলিকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, এবার থেকে প্রতিটি উড়ানে অন্তত...