Friday, April 3, 2026

গণতন্ত্র নয়, দেশ চালাবে কাউন্সিল: সরকার গঠনের তৎপরতা তুঙ্গে তালিবানদের

Date:

Share post:

গণতান্ত্রিক সরকার গঠনের কোন প্রশ্নই নেই। মুসলিম শরিয়ত আইন প্রতিষ্ঠিত হবে তালিবান(Taliban) সরকারের আফগানিস্তানে(Afghanistan)। সমস্ত ধন্দ দূর করে বিশ্বকে এমনটাই জানাল তালিবান নেতা ওয়াহেদুল্লাহ হাশিমি (Waheedullah Hashimi)। তালিবানের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট কাউন্সিলের দ্বারা পরিচালিত হবে আফগান সরকার। অনুমান করা হচ্ছে এই কাউন্সিলের মাথায় থাকবে তালিবানের প্রধান নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা (Haibatullah Akhundzada)।

সম্প্রতি এক বার্তায় হাশিমির তরফে জানানো হয়েছে, “শরিয়ত আইন মেনে আফগানিস্তানে প্রতিষ্ঠিত হবে একটি ইসলামিক সরকার। শরিয়ত আইনে গণতন্ত্রের কোনও জায়গা নেই।” সে ক্ষেত্রে হাইবাতুল্লাহ আখুন্দজাদা কাউন্সিলের প্রধান হলে তার সহকারী কাউকে প্রেসিডেন্ট করা হবে। ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে তালিবানের সরকার গঠনের কাজ। জানা যাচ্ছে বর্তমানে তালিবানের সুপ্রিম লিডারের তিনজন সহকারি রয়েছে। তারা হল, মৌলবি ইয়াকুব, সিরাজুদ্দিন হাক্কানি এবং আব্দুল ঘানি বরাদর।

আরও পড়ুন:ফের ত্রিপুরায় হেনস্থার শিকার ঋতব্রত, তালিবানি কায়দায় অত্যাচার চালানো হচ্ছে দাবি তৃণমূল নেতার

অন্যদিকে সূত্র মারফত জানা যাচ্ছে, আফগানিস্তানের প্রাক্তন বায়ুসেনা কর্মী ও সেনা কর্মীদের সঙ্গে দেখা করবে তালিবানরা নেতারা। তাদের কাছে আবেদন জানানো হবে তারা যাতে নতুন সরকারের অধীনে থেকে কাজ করে। যদিও তা আবেদন নাকি হুমকি তা নিয়েও অবশ্য সংশয় রয়েছে। কারণ বিগত ২০ বছরে হাজারে হাজারে আফগান সেনাকে হত্যা করেছে এই তালিবান জঙ্গিরা।

advt 19

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...