Saturday, June 20, 2026

জল বাড়ছে গঙ্গায় , সর্তকতা পূর্ব রেলের মালদহ ডিভিশনে

Date:

Share post:

গঙ্গা নদীর জল বাড়তেই পূর্ব রেলের মালদহ ডিভিশনে সর্তকতা । বিভিন্ন এলাকার রেল লাইন ঘেঁষে বইছে নদীর জল । রেল কালভার্টের নিচে দিয়ে প্রবল স্রোতে বইছে নদীর জল। এই অবস্থায় দূরপাল্লার বেশকিছু ট্রেনের রুট ঘোরানো হয়েছে। পাশাপাশি ১৩ টি ট্রেন বাতিল করা হয়েছে। মালদহ রেলওয়ে ডিভিশনের ডিআরএম যতীন্দ্র কুমার জানান বিহারে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। গঙ্গার জল বাড়াই সাহেবগঞ্জ থেকে ভাগলপুর আবার ভাগলপুর থেকে জামালপুর রেল লাইনে ঘেঁষে গেছে। পাশাপাশি রেল ব্রিজের গার্ডার ছুঁয়ে গেছে। তাই আমরা বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেন বাতিল করেছি। পাশাপাশি মালদহ থেকে ফরাক্কা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র মেল কাটিহার হয়ে দিল্লি যাচ্ছে। ভাগলপুর, সাহেবগঞ্জ , জামালপুর , জয়নগর, মুঙ্গেরের বেশ কিছু রুটের ট্রেন বাতিল করা হয়েছে। রেলওয়ে ট্র্যাক থেকে জল নিচে নামার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

advt 19

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...