Sunday, April 5, 2026

মর্মান্তিক! মহারাষ্ট্রে ট্রাক উল্টে মৃত্যু ১২ জন শ্রমিকের

Date:

Share post:

মহারাষ্ট্রের বুলধানায় লোহার রড বহনকারী একটি ট্রাক উল্টে কমপক্ষে ১২ জন শ্রমিক নিহত হন। আহত হন একাধিক শ্রমিক। এই মুহূর্তে তাদের জলনা জেলার একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: ধ্বংসাত্মক, সন্ত্রাসবাদী শক্তি অল্প সময়ের জন্য আধিপত্য বিস্তার করতে পারে: তালিবানদের উদ্দেশে কড়া বার্তা মোদির

সূত্রের খবর, ট্রাক চালক বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে দুর্ঘটনা এড়ানোর চেষ্টা করছিল। আর তখনই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাটি ঘটেছে দুপুর ১২ টা নাগাদ। সিন্দখেদ্রাজা-মেহকর সড়কের তাদেগাঁও ফাটার দুসারবিড গ্রামের কাছে যখন নাগপুর-মুম্বই এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজের জন্য শ্রমিক নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় ঘটে দুর্ঘটনাটি।

আরও পড়ুন: জবাব চেয়ে ৯ প্রশ্নবাণে মোদিকে বিদ্ধ করলেন ডেরেক

সূত্র অনুযায়ী, মোট ১৬ জন শ্রমিক হাইওয়ে প্রকল্পের জন্য ইস্পাত নিয়ে যাচ্ছিলেন। খবর পেয়ে কিঙ্গাঁও রাজা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধার কাজ শুরু করেন। আহতদের মধ্যে কয়েকজনকে পার্শ্ববর্তী জলনা জেলার একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, অন্যদের সিন্দখেদ্রাজা হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, এই শ্রমিকদের অধিকাংশই বিহার ও উত্তরপ্রদেশের।

advt 19

 

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...