Sunday, March 15, 2026

গোপন নথির খোঁজে এবার ভারতীয় দূতাবাসে হানা দিল তালিবানরা

Date:

Share post:

এবার আফগানিস্তানের ভারতীয় দুতাবাসে হানা দিল তালিবান। সূত্রের খবর,কান্দাহার ও হেরাটের বন্ধ দুই ভারতীয় দূতাবাসে ঢুকে তল্লাশি চালায় জঙ্গিরা। বিভিন্ন আলমারি খুলে বিভিন্ন গোপন কাগজপত্রের খোঁজ চলে। সংবাদমাধ্যম সূত্রের খবর, দুই ভারতীয় দূতাবাসের বাইরে রাখা গাড়িও হাতিয়ে নিয়েছে তারা।

আরও পড়ুন:মর্মান্তিক! বিমান থেকে পড়ে মৃত্যু আফগান ফুটবলারের
কাবুল দখলের পর থেকে শহরের প্রায় প্রতি দরজায় হানা দিয়ে তল্লাশি চালাচ্ছে তালিবান। মূলত সেইসব কর্মীদের খোঁজ করা হচ্ছে যাঁরা আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা সংস্থার সঙ্গে কাজ করেছেন। এই জাতীয় নিরাপত্তা সংস্থায় আফগান সরকারের এক শক্তিশালী গোয়েন্দা বিভাগ রয়েছে। সূত্রের খবর, তালিবান সেই বিভাগের গুপ্তচরদের সন্ধান চালাচ্ছে।
আফগানিস্তানে ভারতের চারটি দূতাবাস রয়েছে। কাবুল ছাড়াও কন্দহর, হেরাট ও মাজার-ই-শরিফে ভারতের দূতাবাসগুলি কাজ করে। তালিবান ক্ষমতা দখল করার আগে থেকেই অশান্তির আঁচ পেয়ে এই দূতাবাসগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। তালিবান ক্ষমতা দখল করার পর মঙ্গলবার কাবুল থেকে ১৭০ জনকে উদ্ধার করে ভারত। উদ্ধার করা হয় ভারতের রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মী ও সেই আফগানিস্তানে কর্মরত ভারতীয়দের। উদ্ধার করা হয়েছে ভারতীয় সাংবাদিকদেরও। যদিও এখনও আফগানিস্তানে বেশ কয়েকজন ভারতীয় আটকে রয়েছেন। আফগানিস্তানে ভারতের রাষ্ট্রদূত রুদ্রেন্দ্র ট্যান্ডোন জানিয়েছেন, শেষ তিনদিনে ২০০ জনকে উদ্ধার করা হয়েছে।এখনও অনেকেই আটকে রয়েছেন।

advt 19

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...