Saturday, June 13, 2026

কলকাতা থেকে অবশেষে বিদায় নন এসি মেট্রোর, স্থান হবে হাওড়া রেল মিউজিয়ামে

Date:

Share post:

শেষ হল দীর্ঘ তিন দশকের পথচলা। কলকাতা মেট্রো (Kolkata Metro) থেকে অবশেষে বিদায় নিল নন এসি রেক (Non AC Metro Rake)। এমনই জানিয়েছেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার। দেশের মধ্যে কলকাতাই ছিল একমাত্র শহর, যেখানে চলত নন এসি মেট্রো রেক। যা নিয়ে যাত্রী মহলে কম সমালোচনা হয়নি। তবে গত বছর মার্চে লকডাউনের পর থেকে আর যাত্রী পরিবহণে ব্যবহার করা হয়নি কোনও নন এসি রেক। কলকাতা মেট্রো সূত্রে খবর, সেই নন এসি রেকগুলিকে আর দৌড়তে দেখা যাবে না। ফলে নস্টালজিয়াকে বহন করা নন এসি মেট্রোর রেকে আর যাত্রা করতে হবে না যাত্রী সাধারণকে। তবে চড়তে না পারলেও, দেখার জন্য হাওড়া রেল মিউজিয়ামে (Howrah Rail misuam) এগুলি রাখা থাকবে।

আরও পড়ুন: আফগানিস্তানে আটকে নদিয়ার তাহেরপুরের দুই বাসিন্দা, কান্না থামছেনা পরিবারের সদস্যদের

প্রসঙ্গত, শেষবার নোয়াপাড়া – দক্ষিণেশ্বর নবনির্মিত লাইন পরীক্ষা করতে ব্যবহার করা হয়েছিল নন এসি রেক। তার পর থেকে দেখা যায়নি তাদের। আগেই দফায় দফায় নন এসি রেক বাতিল করতে শুরু করেছিল কলকাতা মেট্রো। অবশেষে ১৪টি এসি রেক এসে পৌঁছনোয় নন এসি রেক ব্যবহার সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

আরও পড়ুন: কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার আর্জি, দিল্লিকে অবাক করে প্রস্তাব তালিবানের

১৯৮৪ সালের ২৪ অক্টোবর যাত্রা শুরু করেছিল কলকাতার নন এসি মেট্রো রেক। প্রথম দফায় চেন্নাই থেকে এসেছিল ৯টি নন এসি রেক। পরে আরও ৯টি রেক চেন্নাই থেকে এসে পৌঁছয় কলকাতায়। তারপর সংখ্যা আরও বাড়ে।
advt 19

 

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...