Saturday, April 4, 2026

ফের মালদার যোগবানি এক্সপ্রেস থেকে প্রায় ২৫০টি টিয়া পাখি উদ্ধার করল জিআরপি

Date:

Share post:

ফের টিয়া পাখি উদ্ধার। বৃহস্পতিবার রাতে  কলকাতাগামী যোগবানি এক্সপ্রেস ট্রেনের এস ৩ কামরা থেকে প্রায় আড়াইশো টিয়া পাখি উদ্ধার করলো মালদা টাউন জিআরপি। ট্রেনে পুলিশের ওঠার আগেই ট্রেন থেকে চম্পত দেয় পাচারকারী।

আরও পড়ুন: পুরনো মিটার বাতিল, স্মার্ট প্রিপেড মিটার বসানোর সময়সীমার দিল কেন্দ্র

মালদা টাউন স্টেশনের জিআরপি আইসি ভাস্কর প্রধান জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে জিআরপি কর্মীরা ডাউন যোগবানি এক্সপ্রেসে তল্লাশি চালান। এমতাবস্থায় এস ৩ কামরার শৌচাগারের পাশ থেকে চারটি খাঁচায় বন্দি থাকা টিয়াপাখি উদ্ধার করে জিআরপি। প্রায় ২৫০ টি টিয়া পাখি উদ্ধার করা হয়। এর আগেও জিআরপি পুলিশ যোগবাণী ট্রেন থেকে ১৭৫ টি পাখি উদ্ধার  করেছিল। আইসি ভাস্কর প্রধান জানান, পাখিগুলি যোগবানি এক্সপ্রেসে পাচারকারীরা কলকাতার বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। বিশেষ সূত্রে খবর পেয়ে জিআরপি পুলিশ পাচারের আগেই পাখি গুলিকে উদ্ধার করে। এরপর উদ্ধার হওয়া টিয়াপাখি গুলিকে মালদা বনদফতরের কর্মীদের হাতে তুলে দেয় পুলিশ।

advt 19

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...