Friday, April 24, 2026

বিরোধী বৈঠকে আজ মমতা-সোনিয়া

Date:

Share post:

২০২৪-কে সামনে রেখে বিরোধী ঐক্যে সলতে পাকানো কাজটা এবারের দিল্লি সফরে গিয়ে করে এসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তারপর থেকে কেন্দ্রের বিজেপি বিরোধী ঐক্যের ছবি বিভিন্ন সময় সামনে এসেছে। শুক্রবার, ফের বৈঠকে বসছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi) এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বৈঠক হবে ভার্চুয়ালি, বিকেল চারটেয়। বৈঠকে মমতা, সোনিয়া ছাড়াও শরদ পাওয়ার (Sharad Power), অরবিন্দ কেজরিওয়াল-সহ অন্যান্য মোদি-বিরোধী নেতৃত্বের যোগ দেওয়ার কথা।

আরও পড়ুন- ফের মালদার যোগবানি এক্সপ্রেস থেকে প্রায় ২৫০টি টিয়া পাখি উদ্ধার করল জিআরপি

দিল্লি সফরে গিয়ে তৃণমূল (Tmc) সুপ্রিমো বলেছিলেন সংসদের অধিবেশন শেষ হয়ে গেলে বিজেপি-বিরোধী সমমনোভাবাপন্ন দলগুলি নিজেদের মধ্যে কথা বলবে, বৈঠক করবে। সেইমতো, শুক্রবার অ-বিজেপি (Bjp) দলগুলি একসঙ্গে বৈঠক বসছে। মধ্যমণি অবশ্যই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী আগেই বলেছেন, তিনি কর্মী হয়ে কাজ করতে চান। এই অবস্থায় শুক্রবার বিকেলে বিরোধীদের ভার্চুয়াল বৈঠকে একসঙ্গে সবাই সিদ্ধান্ত নিতে পারেন কীভাবে একটি প্ল্যাটফর্ম গড়ে তোলা যায় এবং বিজেপির বিরোধিতায় একযোগে পথ চলা যায়। তবে এখুনি জোট ফর্মুলা চূড়ান্ত হয়ে যাবে এমনটা নাও হতে পারে। কিন্তু একসঙ্গে বাকিদের নিয়ে পথ চলা শুরু করা যেতেই পারে। এক্ষেত্রে অবশ্যই নজর কাড়বেন বাংলার মুখ্যমন্ত্রী। কোন ইস্যুগুলোকে প্রাধান্য দিয়ে এই মুহূর্তে ২০২৪কে টার্গেট করে এগোতে হবে, তা নিয়েই মূলত আলোচনা হবে। আন্দোলনের হাতিয়ার কী হতে পারে? কোন পথে আন্দোলন হবে? কীভাবে এগোনো? হবে তা নিয়ে আলোচনা করবেন বিরোধীদলের নেতানেত্রীরা। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেন- সেদিকে নজর রাজনৈতিক মহলের।

advt 19

 

Related articles

‘৪ মে বিজেপির বিসর্জন, বাংলায় জিতেই গিয়েছে তৃণমূল’, হুঙ্কার মমতার

গতবার বিজেপির যা আসন ছিল, এবার তার অর্ধেকও পাবে না! আমাদের যে মাইনাস জায়গাগুলো ছিল, বৃহস্পতিবার প্রথম দফাতেই...

বদল নয় গণতন্ত্রে বদলা চাই! ভবানীপুরের সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ মমতার

প্রথম দফার ভোট মিটতেই বিজেপির ওপর আক্রমণের সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের ভবানীপুরের জনসভা থেকে তাঁর...

মমতার পদযাত্রা ঘিরে জনজোয়ারে ভাসল রাজপথ, ফুল-মালায় বরণ জননেত্রীকে

নির্বাচনের আগে নীবিড় জনসংযোগে বাড়তি জোর তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শুক্রবার পরপর দুটি পদযাত্রা করেন...

প্রথম দফার ভোটের পরই আতঙ্কিত শাহ: সরব শশী

প্রথম দফার ভোটগ্রহণে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে এবং তৃণমূলের জয়ের আভাস পেয়ে বিজেপি শিবির এবং খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আতঙ্কিত...