Thursday, June 4, 2026

DW-র সাংবাদিককে না পেয়ে পরিবারের সদস্যকে খুন তালিবানের, নিখোঁজ আরও এক সাংবাদিক

Date:

Share post:

ডিডব্লুর ৩ জন সাংবাদিকের(journalist) খোঁজে বেশ কিছুদিন ধরেই তল্লাশি চালাচ্ছিল তালিবানরা(taliban)। এবার সাংবাদিককে না পেয়ে তাঁর পরিবারের এক সদস্যকে খুন করল তালিবানরা। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বর্তমানে ওই সাংবাদিক জার্মানিতে রয়েছেন বলে জানা গেছে। শুধু তাই নয় আফগানিস্থানে(Afghanistan) নিখোঁজ রয়েছেন আরও এক বেসরকারি টেলিভিশনের সাংবাদিক নেমাতুল্লাহ হেমাত।

এদিকে নিঃসংশয় হত্যাকাণ্ডের ঘটনায় জার্মান সরকারের কাছে অভিনন্দ ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন ডিডব্লিউয়ের ডিরেক্টর জেনারেল পিটার লিমবুর্গ। এক চিঠিতে তিনি আবেদন করেছেন, ‘আমাদের এক এডিটরের পরিবারের সদস্যকে হত্যা করা হয়েছে। এর থেকেই বোঝা যায়, আফগানিস্তানে আমাদের কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা কী ভয়াবহ অবস্থার মধ্যে আছেন। এই ঘটনা স্পষ্ট করে দিয়েছে যে, তালিবান সাংবাদিকদের সঙ্গে কী ধরনের আচরণ করছে। আমাদের হাতে আর সময় নেই। এখুনি এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।’ এদিকে আফগানিস্তান দখলের পর তালিবান জঙ্গীরা বেছে বেছে সাংবাদিকদের হত্যা করছে বলে খবর পাওয়া গেছে। তুফান ওমর নামে রেডিও স্টেশনের এক প্রধানকে নৃশংসভাবে খুন করেছে জঙ্গিরা। খুন করা হয়েছে দুজন ট্রান্সলেটরকে। যারা জার্মানীর একটি সংবাদপত্রে নিয়মিত লিখতেন।

আরও পড়ুন:আফগানিস্তানের পরিস্থিতিতে ধরা ছোঁয়ার বাইরে পোস্ত!

শুধু তাই নয় তালিবান সংঘর্ষের সময় পুলিৎজার জয়ী ভারতীয় সংবাদিককে নৃশংস ভাবে খুন করেছিল তালিবানরা। যদিও সাংবাদিক বৈঠক করে তালিবানের তরফে জানানো হয়েছিল, যারা বিদেশিদের সঙ্গে কাজ করেছেন, তাদের উপর অত্যাচার করা হবে না। হত্যা করা হবে না। যারা বিদেশে পালিয়ে গেছেন, তাদেরকেও ফিরে আসার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু বাস্তব ছবি অন্যরকম। জানা যাচ্ছে রীতিমতো তালিকা তৈরি করে আফগানিস্তানে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছে তালিবান।

advt 19

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...