Saturday, June 20, 2026

ডোম নিয়োগের পরীক্ষাতেও শূন্য পেলেন প্রার্থী, কৃতকার্য মাত্র ৩৭

Date:

Share post:

NRS মেডিক্যাল কলেজ হাসপাতালে ডোম নিয়োগের লিখিত পরীক্ষায় ১০-এর নীচে নম্বর পেলেন ৭৭ জন! ৫-এর নীচে পেয়েছেন ৭ জন। এমনকী শূন্যও পেয়েছেন ১জন! গত ১৮ আগস্ট এই লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়। পরীক্ষায় ১৭ বা তার বেশি নম্বর পাওয়া প্রার্থীরা শুধুমাত্র পাশ বলে বিবেচিত হয়েছেন। সেই হিসেবে ২৮৪ জনের মধ্যে ৩৭ জন পাশ করেছেন এই পরীক্ষায়। অকৃতকার্য পরীক্ষার্থীদের মধ্যে বহু উচ্চশিক্ষিত চাকরিপ্রার্থীও রয়েছেন বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।

অধ্যক্ষের নির্দেশ অনুযায়ী আগামী ৩১ আগস্ট প্র্যাকটিকাল এবং মৌখিক পরীক্ষা হবে। তারপর নিয়োগ পত্র তুলে দেওয়া হবে যোগ্যদের হাতে। গত ১ আগস্ট নেওয়া হয়েছিল এই লিখিত পরীক্ষা।

আরও পড়ুন:“জাগো বাংলা”-তে লেখার জের, অনিল কন্যা অজন্তা বিশ্বাসকে সাসপেন্ড করলো CPIM

 

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...