Thursday, June 25, 2026

“জাগো বাংলা”-তে লেখার জের, অনিল কন্যা অজন্তা বিশ্বাসকে সাসপেন্ড করলো CPIM

Date:

Share post:

তাঁকে নিয়ে দলের অন্দরে বিতর্ক চলছিল, অবশেষে সিদ্ধান্ত নিয়েই ফেললো CPIM. রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC) মুখপত্র ”জাগো বাংলা”র (Jago Bangla) সম্পাদকীয় পাতায় “প্রবন্ধ” লেখার জের, প্রাক্তন CPIM রাজ্য সম্পাদক প্রয়াত অনিল বিশ্বাসের (Anil Biswas) কন্যা অজন্তা বিশ্বাসকে (Ajanta Biswas) সাসপেন্ড করল দল।

আরও পড়ুন-ছোট বিমানে ভারতীয়রা কাবুল থেকে তাজিকিস্তানে, তালিবানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে নর্দার্ন অ্যালায়েন্স

অজন্তা যে এরিয়া কমিটির সমস্যা, সেখান থেকেই তাঁকে সাসপেন্ড করার প্রস্তাব পাঠানো হয় জেলা কমিটিতে। সেই প্রস্তাবই বহাল রেখে অজন্তা বিশ্বাসকে (Ajanta Biswas) তিন মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে।

বিষয়টি নিয়ে অবশ্য বেশকিছুদিন ধরেই জলঘোলা হচ্ছিল।
এর আগে অজন্তাকে শো-কজ করা হয়। তার উত্তরও দিয়েছিলেন অজন্তা। কিন্তু সেই উত্তর নাকি সন্তোষজনক ছিল না। তাই সাসপেন্ডের সিদ্ধান্ত। সংশ্লিষ্ট মহলের মত, শো-কজের সময়ই অজন্তাকে সাসপেন্ডের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছিল।

প্রসঙ্গত, ”জাগো বাংলা”র উত্তর সম্পাদকীতে ”বঙ্গ রাজনীতিতে নারীশক্তি” শীর্ষক নিবন্ধে বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Manata Banerjee) নাম আসা অত্যন্ত স্বাভাবিক বলেই লেখার মধ্যে তাঁর মতামত প্রকাশ করেছিলেন অজন্তা। শুধু তাই নয়, বাংলার রাজনৈতিক ইতিহাসে অন্যতম সেরা বাঙালি নারী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিহিত করেন অনিল-কন্যা।

এমন লেখা তৃণমূলের মুখপত্রে প্রকাশিত হওয়ার পরই তেলে-বেগুন জ্বলে ওঠে আলিমুদ্দিনের কর্তারা। তাঁদের বক্তব্য, পার্টির সদস্য হয়েও বিরোধী দলের মুখপত্রে সেই দলের সর্বোচ্চ নেত্রীকে অজন্তার এমন মূল্যায়ন তাঁরা ভালো নজরে নেননি। আর সেই কারণেই অজন্তাকে সাসপেন্ডের সিদ্ধান্ত।

আরও পড়ুন-ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতির হঠাৎ ইস্তফা! নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত

বিষয়টি নিয়ে অজন্তার প্রতিক্রিয়া ছিল, ”ইতিহাসের শিক্ষার্থী হিসেবে আমার গবেষণার অন্যতম বিষয় বঙ্গ নারী। বেশ কিছু দিন ধরে আমি এ বিষয়ে গবেষণা করে আসছি। এমনই একটি লেখা প্রাক স্বাধীনতা পর্বে অবিভক্ত বাংলা ও পশ্চিমবঙ্গের রাজনীতিতে নারীদের অংশগ্রহণ। ইতিহাসের দৃষ্টিকোণে রচিত এই লেখায় যেমন রয়েছেন স্বাধীনতা আন্দোলনে জড়িত নেত্রীরা, তেমনই এসেছেন জাতীয়তাবাদী নেত্রীদের কথাও।”

advt 19

 

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...