Thursday, June 25, 2026

এবার টিকাকরণ নিয়ে কলকাতা পুরসভার নামে প্রকাশিত ভুয়ো বিজ্ঞপ্তি, তদন্তের নির্দেশ

Date:

Share post:

এবার টিকাকরণ নিয়ে কলকাতা পুরসভার নামে প্রকাশিত ভুয়ো বিজ্ঞপ্তি। এ ব্যাপারে তদন্তের নির্দেশ দিলেন কলকাতা পুরসভার প্রশাসকমন্ডলীর সদস্য অতীন ঘোষ।

শনিবার অতীন ঘোষ জানিয়েছেন, কলকাতা পুরসভা শুধুমাত্র দু’টি বিজ্ঞাপন দিয়েছে, ১৪ এবং ১৯ অগাস্ট। ১৭ অগাস্ট ৭৩ নম্বর ওয়ার্ড নিয়ে কোনও বিজ্ঞাপন পুরসভা প্রকাশ করেনি। এই বিভ্রান্তিকর বিজ্ঞাপনটি ভুয়ো। কারা এই ভুয়ো নির্দেশিকা দিল তা খতিয়ে দেখতে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: শুরু হবে পোস্তা উড়ালপুলের সবচেয়ে বিপজ্জনক অংশ ভাঙার কাজ

পুরসভা সূত্রে খবর, টিকাকরণে গতি আনতে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল, ১৪ অগাস্ট থেকে প্রতি সপ্তাহের মঙ্গল, বৃহস্পতি ও শনিবার কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের প্রথম ডোজ দেওয়া হবে। সোম, বুধ, শুক্রবার দেওয়া হবে দ্বিতীয় ডোজ। ১৪ অগাস্ট তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশিতও হয়। কিন্তু এক ভুয়ো বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে বিভ্রান্তি দেখা দেয়।

বিভ্রান্তি দূর করতে পুরসভা ১৯ আগস্ট নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয়, সপ্তাহে প্রতিদিনই দেওয়া হবে প্রথম এবং দ্বিতীয় ডোজ। ২৩ অগাস্ট থেকে কার্যকর হবে এই নির্দেশিকা।

advt 19

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...