Thursday, June 25, 2026

শুরু হবে পোস্তা উড়ালপুলের সবচেয়ে বিপজ্জনক অংশ ভাঙার কাজ

Date:

Share post:

সপ্তাহখানেকের মধ্যেই শুরু হবে পোস্তা উড়ালপুলের সবচেয়ে বিপজ্জনক অংশ ভাঙার কাজ। সব ঠিকাঠাক থাকলে ২৭ অগাস্টই হাত দেওয়া হবে গণেশ টকিজ থেকে গিরিশ পার্ক পর্যন্ত অংশ ভাঙার কাজ। এরজন্য মূল রাস্তার কোনও ক্ষতি হলেও তা মেরামত করে দেবে পুরসভা।

পোস্তা বাজার থেকে শুরু করে হাওড়া ব্রিজ লাগোয়া অংশ ভাঙার কাজ প্রায় শেষ বলেই জানানো হয়েছে। এবারে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরুর অপেক্ষা। স্বাভাবিকভাবেই বিবেকানন্দ রোডের একাংশের যান চলাচলও বন্ধ থাকবে ওই সময়। পুরসভা এবং কলকাতা পুলিশ যৌথভাবে সিদ্ধান্ত নেবে বিকল্প ব্যবস্থার ব্যাপারে। উড়ালপুলের বিপজ্জনক অংশের ডেমোলিশন অপারেশনকে ভাগ করা হয়েছে মূলত দু’ভাগে। দিনে এবং রাতে।

আরও পড়ুন: গ্রামবাংলাকে আরও পরিচ্ছন্ন ও নির্মল করে তুলতে এবার বর্জ্য-শোধন কেন্দ্র

গ্যাস কাটার দিয়ে চাঙড় কেটে নীচে নামানোর ঝুঁকিবহুল অপারেশন চলছে রাতে। অপারেশন চলার সময় ফ্লাইওভারটি যাতে আবার ভেঙে না পড়ে তারজন্য নেওয়া হচ্ছে চরম সতর্কতামূলক ব্যবস্থা। ব্যবহার করা হচ্ছে ট্রাসাল বা অতিরিক্ত অস্থায়ী পিলার। বিমের গোড়ায় লাগানো হচ্ছে জ্যাক। সিজার লিফটে উঠে কাজ করছেন দক্ষ কর্মীরা। সব মিলিয়ে কাজে নেমেছেন ৬০ জন। তদারকিতে কে এম ডি এ-র পদস্থ ইঞ্জিনিয়াররা। কাজ চলার সময় সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই এলাকায়। নিরাপত্তা এবং সুরক্ষার স্বার্থেই।

কে এম ডি এ-র ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, কাজের অগ্রগতি সন্তোষজনক। ২০১৬-র মার্চে দিনের বেলায় আচমকাই ভেঙে পড়েছিল পোস্তায় নির্মীয়মান ফ্লাইওভার। হতাহত হয়েছিলেন বহু মানুষ। দুর্ঘটনার কারণ এবং সেতুর অবস্থা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত হয় একটি বিশেষজ্ঞ কমিটি।

advt 19

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...