Friday, May 29, 2026

আতঙ্কের আফগানিস্তান থেকে দেশে ফিরলেন ১৬৮ জন, আজ ফিরবেন আরও ৩০০

Date:

Share post:

মধ্যরাতে আফগানিস্তানে(Afghanistan) আটকে পড়া ৮৭ জনকে দেশে ফিরিয়ে এনেছিল এয়ার ইন্ডিয়ার(Air India) বিশেষ বিমান। রবিবার সকালে ফেরানো হলো আরো ১৬৭ জনকে। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে আরও প্রায় ৩০০ জনকে ফেরানো হবে আজ।

সরকারি সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে এয়ার ইন্ডিয়ার বিশেষ দুটি বিমান নয়াদিল্লিতে(New Delhi) অবতরণ করেন এই বিমানে ২ জন নেপালি সহ উপস্থিত ছিলেন ১৬৭ জন ভারতীয়। এখনো কাবুলিওয়ালার দেশে আটকে রয়েছেন হাজারের ওপর ভারতীয় তাদের মধ্যে ৩০০ জনকে রবিবার দেশে ফেরানো হবে। ধাপে ধাপে বাকি সকলকেই ফিরিয়ে আনা হবে বলে আশ্বস্ত করা হয়েছে সরকারের তরফে। উল্লেখ্য, আফগানিস্তান তালিবানদের দখলে চলে যাওয়ার পর রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সে দেশে। দেশে ফিরে আসতেই মরিয়া সেখানকার সমস্ত বিদেশি নাগরিক। পাশাপাশি মৃত্যুর আশঙ্কায় তটস্থ সাধারণ আফগান বাসিন্দা।

আরও পড়ুন:স্বস্তি দিয়ে ফের কমল দেশের দৈনিক সংক্রমণ,চিন্তা বাড়াচ্ছে মৃত্যু

প্রসঙ্গত, রবিবার ১.২০ নাগাদ বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেছেন, ”আফগানিস্তান থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হচ্ছে! AI 1956 বিমান ৮৭ জন ভারতীয়কে নিয়ে তাজিকিস্তান থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা হয়েছে। দুজন নেপালি নাগরিককেও সরিয়ে নিয়ে আসা হয়েছে।”তবে কাবুলের ভারতীয় দূতাবাস জানিয়েছে, কাবুল থেকে দোহায় পাঠান ১৩৫ জন ভারতীয়কে। সেখান থেকেই ভারতে পাঠান হচ্ছে তাদের।

advt 19

 

Related articles

এবার বিধানসভা থেকে সই না মেলার অভিযোগ! চার তৃণমূল বিধায়কের বাড়ি CID

বিধানসভায় এখনও বিরোধী দলনেতা হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি দেননি অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু। পাঁচ মিনিটের জন্য দেখা করার সময়...

নেতাজি নগরে স্কুলে তৃতীয় শ্রেণির পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু! ‘জাস্টিস’ দাবি অভিভাবকদের

চরম অমানবিকতার অভিযোগ নেতাজি নগরের একটি বেসরকারি স্কুলে যেখানে তৃতীয় শ্রেণীর অসুস্থ পড়ুয়াকে ছয়টি পিরিয়ড ক্লাস করতে বাধ্য...

প্রকাশ্যে প্রস্রাব বা চিপসের প্যাকেট ফেললেই জরিমানা: আসছে ‘স্বচ্ছ অ্যাপ’

শহর থেকে শহরতলি, নিময় মানা ও পরিচ্ছন্ন থাকার নতুন অভ্যাস চালু করার পথে বর্তমান বিজেপি সরকার। তার লক্ষ্যে...

দাবি নিরপেক্ষ তদন্তের, টাকিতে বেআইনি নির্মাণ ঘিরে প্রশ্নের মুখে পুর প্রশাসন 

বেআইনি নির্মাণ রুখতে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের সাম্প্রতিক নির্দেশ ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল টাকিতে। যে...