Thursday, March 26, 2026

ভারত -আফগানিস্তান বাণিজ্য বন্ধ, টান পড়ছে ড্রাই ফ্রুটসের বাজারে , বাড়ছে দাম

Date:

Share post:

আফগানিস্থানে তালিবানি(taliban) (afghanistan) শাসন এবং রাজনৈতিক অস্থিরতার সরাসরি প্রভাব এবার পড়ল মালদার শুকনো ফলের (dry fruits) বাজারে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে, হিং, কাঠবাদাম ,পেস্তা ,খেজুরের মতো বিভিন্ন ড্রাই ফ্রুটসের দাম।

ধীরে ধীরে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে আগামী দিনে বেশি দাম দিলেও এই সমস্ত সামগ্রী ঠিকমতো পাওয়া যাবে কিনা তা নিয়ে গভীর দুশ্চিন্তায় পড়েছেন মালদার ফল ব্যবসায়ীরা। মালদার বাজারে আগে যে কাঠবাদাম ৮০০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হতো তা এখন বেড়ে ১২০০ টাকা।

পেস্তার দামও এখন ১৪০০ টাকা কেজিতে পৌঁছেছে।আফগানিস্তান থেকে আসা ১০ থেকে ১৫ ধরনের খেজুরের দাম ও এখন ঊর্ধ্বমুখী।

সবথেকে বেশি প্রভাব পড়েছে হিংয়ের দামে।

মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স সম্পাদক জয়ন্ত কুন্ডু জানিয়েছেন, মালদার বাজার অনেকটাই শুকনো ফলের ক্ষেত্রে আফগানিস্থান এর উপর নির্ভরশীল। তাই ড্রাইভ ফ্রুটস নিয়ে রীতিমতো সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা।

কেবলমাত্র খোলাবাজারে নয়, এই সমস্ত সামগ্রীর দাম হঠাৎ করেই বেড়ে গেছে অনলাইনেও। ফলে পরিস্থিতি যে দিকে মোড় নিচ্ছে আগামীতে ড্রাই ফ্রুটস এর দাম ও যোগান যে লাগামছাড়া হয়ে যাবে এ ব্যাপারে কোন সন্দেহের অবকাশ নেই বলে জানিয়েছেন জেলার ব্যবসায়ীরা।

advt 19

advt 19

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...