Saturday, April 4, 2026

দেশ ছাড়ার হিড়িকে ফের বিশৃঙ্খলা কাবুল বিমানবন্দরে, মৃত ৭ আফগান

Date:

Share post:

তালিবানের(Taliban) আতঙ্কে তটস্থ আফগানিস্তানবাসী। যেভাবে হোক পালাতে হবে না হলে সাক্ষাৎ মৃত্যু। তাই জীবনের ঝুঁকি নিয়ে প্লেনের ছাদে চড়ে বসতে দেখা গিয়েছিল বহু মানুষকে। এবার দেশ ছাড়ার হিড়িক এই কাবুল বিমানবন্দরে প্রবল হুড়োহুড়ির মাঝে পড়ে পদপৃষ্ট হয়ে মৃত্যু হল ৭ জনের। রবিবার কাবুল বিমানবন্দরে(Kabul Airport) এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার এই তথ্য প্রকাশ এনেছে আফগানিস্তানে(Afganistan) অবস্থিত ব্রিটিশ বাহিনী। মৃত সাহায্য নিয়ে আফগানিস্তানের বাসিন্দা বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন:“প্রভু রাম কল্যাণজিকে আপনার চরণে স্থান দিন”, প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে প্রার্থনা মোদির

ব্রিটিশ বাহিনী সূত্রে জানা গিয়েছে, ভিনদেশী বিমানে আফগানিস্তান ছাড়ার আশায় বিমানবন্দরের গেটের বাইরে জড়ো হয়েছিল প্রচুর মানুষ। ‘গেট ক্রাশ’ করে বিমানবন্দরে ঢোকার চেষ্টা সময় ধাক্কাধাক্কিতে মৃত্যু হয়েছে ওই ৭ জনের। ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনা আরও একবার স্পষ্ট করে দিয়েছে আফগানিস্তানের তালেবান শাসন এর আসল চিত্রটা। পাশাপাশি জানা গিয়েছে বিমানবন্দরের বাইরে সাধারণ মানুষের যে ব্যাপক ভিড় জমেছে তা খালি করতে গুলি চালিয়েছে তালিবানরা। সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ।

advt 19

 

Related articles

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...