Saturday, April 4, 2026

বিজেপি-র বঙ্গভঙ্গের দাবি, ক্ষোভে ফুঁসছে পাহাড়ের মানুষ

Date:

Share post:

উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প হাতে নিয়েছেন, দ্রুতগতিতে কাজ চলছে উন্নয়নের তা বানচাল করে দিতেই এবার বিজেপি রাজ্যভাগের উসকানির রাজনীতি শুরু করেছে। পাহাড়ের মানুষ বিজেপি-র এই হীন চক্রান্ত মেনে নিতে পারছেন না। ফলে ক্ষোভে ফুঁসছেন তাঁরা।

আরও পড়ুন-চন্দনার “দ্বিতীয় স্বামী” অসুস্থ হয়ে হাসপাতালে”! বিজেপির বিরুদ্ধে মানসিক চাপের অভিযোগ

প্রবল জনমত তৈরি হয়েছে গোটা উত্তরবঙ্গ জুড়ে। মুখ্যমন্ত্রী একাধিকবার বলেছেন, উত্তরবঙ্গ বাংলারই অঙ্গ। এবং তিনিই প্রথম মুখ্যমন্ত্রী, যিনি বছরে অসংখ্যবার উত্তরের উন্নয়নের কাজ নিজে চোখে পরখ করতে আসেন এই উত্তরের মাটিতে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলেই উত্তরে একাধিক বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, সেতু, রাস্তা, বাঁধ ও সেচব্যবস্থা-সহ অনেক পরিকাঠামোগত উন্নয়নের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বেশ কিছু  উন্নয়নের কাজ চলছেও। উত্তরের জনজাতিদের উন্নয়নের জন্য তিনি একাধিক উন্নয়ন বোর্ড গঠন করে, তাঁদের আর্থসামাজিক উন্নয়নে অর্থও  বরাদ্দ করেছেন। মুখ্যমন্ত্রী সম্প্রতি শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের দায়িত্ব দিয়েছেন সৌরভ চক্রবর্তীকে।

সৌরভ দায়িত্ব নেওয়ার পর পরই রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রক মহানন্দা অ্যাকশন প্ল্যানের জন্য ৬২ কোটি টাকা বরাদ্দ করেছে। আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রকাশ চিক বাড়াইক বিজেপি-র বঙ্গভঙ্গের দাবি  প্রসঙ্গে বলেন, ‘মুখ্যমন্ত্রীর উন্নয়নের জোয়ারে বিজেপি-র বিচ্ছিন্নতাবাদী রাজনীতি ধুয়েমুছে সাফ হয়ে যাবে। উত্তরের মানুষ উন্নয়ন চায়, বঙ্গভঙ্গ নয়।’

আরও পড়ুন-ত্রিপুরায় তৃণমূলের উপর বিজেপির আক্রমণের কড়া নিন্দা মানিকের

সেই কারণে যেখানে রাজ্য সরকার উন্নয়নের কথা বলছে, সেখানে বিজেপি পরাজিত হয়ে, ক্ষমতায় না এসে উসকানির রাজনীতি করছে এবং বিভাজনের তাস খেলতে চাইছে। কিন্তু বিজেপি-র এই বঙ্গভঙ্গের  ফাঁদে পা দিতে নারাজ সাধারণ মানুষ থেকে শুরু  করে বিজেপির কর্মীরাও। যার কারণে  তৈরি হয়েছে বিরুদ্ধ জনমত। এরই ফলস্বরূপ  উত্তরবঙ্গে চূড়ান্ত ফ্লপ হয়েছে বিজেপি-র শহিদ সম্মানযাত্রা।

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...