Sunday, April 5, 2026

করোনা আবহে দুর্গাপুজো কমিটিগুলিকে ফোরাম ফর দুর্গোৎসবের নির্দেশিকা

Date:

Share post:

শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা। তবে করোনা মহামারী আবহে এবারও শারদ উৎসব উদযাপন করতে হবে আপামর বাঙালিকে। বারোয়ারি ও সার্বজনীন পুজো কমিটিগুলিকে ইতিমধ্যেই বেশ কিছু নির্দেশিকা দিয়েছে ফোরাম ফর দুর্গোত্‍সব। যার মধ্যে পুজোর সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত মানুষদের টিকাকরণের ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে।

গত বছর আদালতে আইনি লড়াইয়ের অভিজ্ঞতা থেকে এ বছর অনেক আগে থেকে সতর্ক ফোরাম ফর দুর্গোৎসব। প্রস্তুতির বিষয় নিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক শাশ্বত বসু বলেন, “পুজো সংগঠকদের নির্দেশিকায় বলা হয়েছে যথাসম্ভব খোলামেলা মণ্ডপ করতে হবে। যাতে বাইরে থেকে ঠাকুর দেখা যায়। টিকার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে।”

আরও পড়ুন:আফগানিস্তান থেকে ভারতে প্রবেশ করলেই প্রথমে পোলিও প্রতিষেধক নিতে হচ্ছে

এক নজরে পুজো কমিটিগুলিকে ফোরাম ফর দুর্গোৎসবের পক্ষ থেকে যে নির্দেশিকা জানানো হয়েছে-

(১) রাতে অবাঞ্ছিত ভিড় নয়, সারাদিন ধরে যাতে মানুষকে ঠাকুর দেখতে উৎসাহিত করা যায়, সে ব্যবস্থা নিতে হবে।

(২) বিসর্জনের শোভাযাত্রায় যথাসম্ভব কম লোক নিয়ে যেতে হবে।

(৩) প্যান্ডেলের প্রবেশপথ ব্যারিকেড দিয়ে যথাসম্ভব দীর্ঘ করতে হবে, যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে।

(৪) দর্শকদের মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে।

(৫) ঠাকুরের ভোগে কাটা ফল দেওয়া যাবে না।

(৬) পুষ্পাঞ্জলি ও সন্ধিপুজোর মতো অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

advt 19

 

Related articles

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...