Saturday, May 23, 2026

পিছিয়ে থেকেও এএফসি কাপে দুরন্ত জয় এটিকে মোহনবাগানের

Date:

Share post:

এএফসি কাপে( Afc Cup) দ্বিতীয় ম‍্যাচেও জয় এটিকে মোহনবাগানের( Atk Mohunbagan)। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে পিছিয়ে থেকেও ৩-১ গোলে হারাল মাজিয়া এসসিকে( Maziya Sc)। বাগানের হয়ে গোল তিনটি করেন লিস্টন কোলাসো, রয় কৃষ্ণা ও মনবীর সিং। এই জয়ের ফলে নকআউট পর্বের রাস্তা কার্যত নিশ্চিত করল হাবাসের দল।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে এএফসি কাপের ম‍্যাচ। ম‍্যাচের ৫ মিনিটেই গোল করে দেন মনবীর সিং। কিন্তু তা অফসাইডের কারণে বাতিল করে হয়ে যায়। তবে এরই মাঝে গোল করে দেয় মাজিয়া। ম‍্যাচের ২৫ মিনিটে মাজিয়ার হয়ে গোলটি করেন ইব্রাহিম অসিম। এরপর আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় বাগান ব্রিগেড।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় মোহনবাগান। ম‍্যাচের ৪৭ মিনিটে বাগানের হয়ে সমতা ফেরান লিস্টন কোলাসো। এরপর মাঠে পরিবর্ত হিসাবে হুগো বৌমাস মাঠে নামার পরই খেলা দখলে চলে আসে বাগান ব্রিগেডের কাছে। ম‍্যাচের ৬৩ মিনিটে বাগানের হয়ে দ্বিতীয় গোলটি করেন রয় কৃষ্ণা। এরপর ম‍্যাচের ৭৭ মিনিটে এটিকে মোহনবাগানের হয়ে ৩-১ করেন মনবীর সিং। এই জয়ের ফলে ‘ডি’ গ্রুপে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে এটিকে মোহনবাগান। আগামী মঙ্গলবার গ্রুপ ‘ডি’ শেষ ম্যাচে বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে নামবে মোহনবাগান।

আরও পড়ুন:সাক্ষাৎকারের মাঝেই নীরজের সামনে রেডিও জকির নৃত্য, ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড়

 

Related articles

বুকে ব্যথা হলে কার্ডিওলজিস্ট দেখান: রোগী কল্যাণ সমিতির সদস্য পদের আমন্ত্রণ পেয়ে কেন বললেন কুণাল!

বেলেঘাটার তৃণমূল (TMC) বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালের রোগী কল্যাণ সমিতির পদে আহ্বান জানানো...

বিজেপিতে যোগদানের ‘পুরস্কার’ রাঘবকে! নয়া পদ তৃণমূল সাংসদ মেনকাকেও

দলবদলের ‘পুরস্কার’। বিজেপিতে (BJP) যোগদানের ঠিক একমাসের মাথায় নয়া পদ পেলেন রাঘব চাড্ডা (Raghav Chadda)। শনিবার রাজ্যসভার চেয়ারম্যান...

আরশোলাকে ভয়! রাতারাতি ৫১ হাজার নিয়োগ পত্রের ঘোষণা মোদির

প্রতি বছর যে ২ লক্ষ চাকরির প্রতিশ্রুতি বিজেপির সরকার ক্ষমতায় আসার আগে দিয়েছিল, তা কোনও বছরই বিজেপি পালন...

“কার্যত ব্ল্যাকমেলিং”! দলীয় কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যুতে ‘দুষ্ট চক্র-যোগের’ অভিযোগ ২ তৃণমূল বিধায়কের

দক্ষিণ দমদম পুরসভার দলীয় কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল। শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার...