Saturday, April 4, 2026

আফগানিস্তানে সন্ত্রাস: প্রতিরোধ বাহিনীর সদস্যদের ২০ শিশুকে অপহরণ তালিবানের

Date:

Share post:

আফগানিস্তান(Afghanistan) দখল করার পর তালিবানের প্রতিশ্রুতি ছিল প্রতিহিংসামূলক আচরণ করা হবে না। তবে সময়ের সঙ্গে সঙ্গে তালিবানের আসল রূপ ক্রমশ প্রকাশ্যে আসছে। এবার আফগান ভূমি প্রতিরোধ বাহিনী সদস্যদের ২০ শিশুকে অপহরণ করল তালিবানরা(Taliban)। আফগানিস্তানের খাসনাবাদ উপত্যকার বাগলান প্রদেশ থেকে শিশুদের অপহরণ করা হয়েছে বলে জানা গিয়েছে। যে শিশুদের অপহরণ করা হয়েছে তাদের বাবারা প্রতিরোধ বাহিনীর সদস্য। তালিবান জানিয়েছে আত্মসমর্পণ করলেই মুক্তি দেওয়া হবে শিশুদের।

কার্যত গোটা আফগানিস্তান দখল করেলেও ৩ টি জেলায় প্রতিরোধ বাহিনীর সদস্যদের দাপটে সরে যেতে হয় তালিবানদের। এর পাশাপাশি নানান জায়গায় তালিবানদের সরাতে কোমর বেঁধে ময়দানে নেমেছে প্রতিরোধ বাহিনীর সদস্যরা। এবার সেই সদস্যদের সন্তানদের অপহরণ করে আত্মসমর্পণের নির্দেশ দিল তালিবান। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আফগানিস্থানে।

আরও পড়ুন:দিলীপের বাংলা ভাগের দাবিকে নস্যাৎ করলেন লকেট! আড়াআড়ি বিভাজন বিজেপিতে

উল্লেখ্য, তালিবান ক্ষমতায় আসার পর ইতিমধ্যেই শরিয়ত আইন লাগু করা হয়েছে আফগানভূমে। অতীতের সেই বিভীষিকাময় ফতোয়া নতুন করে লাগু করা হয়েছে ফের। এহেন পরিস্থিতিতে তালিবানদের হাত থেকে বাঁচতে দেশ ছাড়ার ধুম লেগেছে। কোনমতে আফগানিস্তান থেকে পালাতে মরিয়া সেখানকার সাধারণ মানুষ। এদিনও কাবুল বিমানবন্দরে হুড়োহুড়িতে মৃত্যু হয়েছে ৭ আফগান বাসিন্দার।

advt 19

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...