Sunday, April 5, 2026

তালিবানি শাসন মেনে নিয়েছি, কিন্তু সমর্থন করি না: হাসমত

Date:

Share post:

দেশ ছেড়েছেন আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। বর্তমানে আফগানিস্তানে চলছে তালিবানি রাজ। এই অবস্থায় তালিবানদের সমর্থন জানিয়েছেন আশরাফের ভাই হাসমত ঘানি।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসমতের গলায় তালিবানের কিছু প্রশংসা যেমন শোনা গিয়েছে তেমনি তিনি জঙ্গিদের কড়া সমালোচনাও করেছেন। দাদা আশরফ কেন দেশ ছেড়েছেন সে বিষয়ে হাসমত বলেছেন, উনি যদি দেশে থাকতেন তবে তাঁর জীবন বিপন্ন হতে পারত। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হাসমত বলেন, তিনি তালিবানকে সমর্থন করছেন ঠিকই, কিন্তু কখনওই তাদের সঙ্গে সরকার গঠনে যোগ দিচ্ছেন না। কারণ তালিবানরা শুধু দেশ নয়, দেশের সমস্ত জাতীয় সম্পদ অবরুদ্ধ করে রেখেছে। দেশে নরকের পরিস্থিতি তৈরি করেছে ওরা। তাই ওদের সঙ্গে যাওয়া যায় না। নিতান্তই রক্তপাত এড়াতেই তিনি তালিবানি শাসন মেনে নিয়েছেন। তাঁর কাছে আরও কোনও বিকল্প পথ ছিল না।

তবে দেশের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে তালিবানরা অত্যন্ত ভাল কাজ করছে এবং গত কয়েকদিনে এটা প্রমাণ হয়েছে বলেও দাবি করেন হাসমত। তিনি আরও জানিয়েছেন, দেশের ব্যাঙ্কিং ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। ধসে পড়েছে দেশের অর্থনীতি। এই অবস্থায় মূল্যবৃদ্ধি অবশ্যম্ভাবী। ফলে সাধারণ মানুষের দুর্দশা আরও বাড়াবে। হাসমত আরও বলেন দেশের শিক্ষিত ও বুদ্ধিজীবী সম্প্রদায় তালিবানকে সমর্থন করছে না। প্রয়োজন হলে তিনি তালিবানদের সঙ্গে বুদ্ধিজীবীদের সেতুবন্ধন ঘটাতে পারেন।

আরও পড়ুন- ফের আসরে খোদ মুখ্যমন্ত্রী, বুধবার নবান্নে ইস্টবেঙ্গল-শ্রী সিমেন্টের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক advt 19

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...