Friday, April 3, 2026

ভয় পেয়েছে! মানিকের তোপ বিজেপিকে, তৃণমূল বলল, বিজেপি-তালিবান সমার্থক

Date:

Share post:

ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা নামলেই তালিবানি কায়দায় হামলা করুন। বিজেপি বিধায়ক অরুণ ভৌমিকের এই ভিডিও এখন ভাইরাল। আর সে নিয়ে রাজনৈতিকমহলে ঝড়। ত্রিপুরায় বিরোধীদের সঙ্গে যে দমন-পীড়ন চালানো হচ্ছে তা পরিষ্কার হয়ে গিয়েছে। রাস্তায় আক্রমণ, গাড়ি ভাঙচুর, মিথ্যা মামলা, হোটেলে থাকতে না দেওয়ার হুলিয়ে দিয়ে বিপ্লব দেব সরকার এখন সারা দেশের কাছে ‘ভিলেন’ সরকার।

এর মাঝে ট্যুইস্ট রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্য। রবিবার তিনি বিজেপির এই হিংসাত্মক কাজকর্মের প্রকাশ্য সমালোচনা করে বলেন, যারা হুমকি দিয়েছিল, তারা কোথায়? যারা প্রতিবাদ করেছিলেন, তারাই তো রাস্তায়। আমি তাদের অভিনন্দন জানাচ্ছি। আর যারা এসব করছে, তারা আসলে ভয় পেয়েছে। আর অরুণ ভৌমিক প্রসঙ্গে মানিক সরকার বলেন, ওর কথা আর কী বলব! উনি বিধানসভায় কিছু বলতে উঠলে দলের সদস্যরাই ওনাকে বসিয়ে দেন। যত কম বলা যায় ততই ভাল।

ত্রিপুরা বিজেপি বলছে, ক্ষমতা হারিয়ে মানিক সরকার এখন তৃণমূলের সঙ্গে জোট বেঁধে ক্ষমতায় ফিরতে চাইছে। পালটা তৃণমূল কংগ্রেস বলেছে, তালিবান কথাটা বিজেপির মুখেই মানায়। আফগানিস্তানে যাদের নাম তালিবান, ত্রিপুরায় তাদের নাম বিজেপি। এভাবে ত্রিপুরায় ক্ষমতা ধরে রাখা যাবে না। ১৭ মাস পরে ত্রিপুরায় ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেসই।

আরও পড়ুন:সিবিআইয়ের ৪ জয়েন্ট ডিরেক্টর আজ নিজামে বৈঠক করবেন

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...