Monday, February 23, 2026

সিএনজি বাস পরিষেবা নিয়ে এবার বাস মালিক সংগঠনের চিঠি পরিবহণমন্ত্রীকে

Date:

Share post:

সিএনজি বাস পরিষেবা নিয়ে এবার বাস মালিকদের সংগঠন চিঠি দিল পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমকে। বাস মালিকদের সংগঠন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের পক্ষ থেকে সোমবার তিন পাতার একটি দাবিপত্র পাঠানো হয়েছে পরিবহণমন্ত্রীকে। দাবিপত্রের অনুলিপি দেওয়া হয়েছে পরিবহণ সচিবকেও। দাবিপত্রের বিষয়ে উল্লেখ করা হয়েছে দু’টি বিষয় ১)বিজ্ঞানভিত্তিক বাস ভাড়া বৃদ্ধি ও ২) সিএনজি/ ইলেকট্রিক বাস।
দাবিপত্রের ছত্রে ছত্রে প্রশ্নের মুখে ফেলা হয়েছে কেন্দ্রীয় সরকারের পরিবহণ নীতিকে। দাবিপত্রে লেখা হয়েছে, ‘সিএনজি/ ইলেকট্রিক বাসের কথা বলা হয়, এবং এই বাসের কী দাম এবং কী ভাবে তার ইএমআই দেওয়া যাবে, সরকারকে ভাবতে হবে। সার্বিক পরিকাঠামো তৈরি না করে এই ধরনের সিদ্ধান্ত নিলে বেসরকারি পরিবহণ অবশ্যই হারিয়ে যাবে।’

আরও পড়ুন- কলকাতা লিগে এসসি ইস্টবেঙ্গলকে রেখেই নতুন সূচি প্রকাশ আইএফএর
নতুন সিএনজি/ইলেকট্রিক বাস চালানো শুরু হলে বর্তমানে যে সব বেসরকারি বাস রয়ে গিয়েছে, তা নিয়ে রাজ্য সরকারের অবস্থান কী হবে তা নিয়েও জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি, আবেদনের সুরে লেখা হয়েছে, ‘জ্বালানির খরচ যদি কমে, সমাজ যদি দূষণমুক্ত হয় অবশ্যই আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। কিন্তু তার আগে দেখতে হবে হাজার হাজার বাস মালিক হারিয়ে যেন না যান।’ বিজ্ঞানভিত্তিক উপায়ে যাতে সরকার বর্তমানে বাসভাড়া বাড়ানোর বিষয়ে ভাবনা চিন্তা করে, সে ব্যাপারেও আবেদন করা হয়েছে।দাবির আকারে মোট ১১টি বিষয় জানতে চাওয়া হয়েছে পরিবহণমন্ত্রী কাছে।

advt 19

 

spot_img

Related articles

পোর্টাল বন্ধ, কীভাবে নথি আপলোড: কমিশনকে প্রশ্ন বিচারকদের

সোমবার থেকেই লজিকাল ডিসক্রিপেন্সিতে আটকে থাকা ভোটাদের নথি যাচাইয়ের কাজ শুরু করবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিচারক ও বিচারবিভাগীয় আধিকারিকরা।...

পিজির মুকুটে নয়া পালক! স্বাস্থ্যসাথীর হাত ধরে রাজ্যে প্রথম ‘সিউচারলেস হার্ট ভালভ’ প্রতিস্থাপন

রাজ্যের মুকুটে নতুন পালক। খাস কলকাতার এসএসকেএম হাসপাতালে সফলভাবে সম্পন্ন হলো রাজ্যের প্রথম সরকারি ‘সিউচারলেস হার্ট ভালভ’ বা...

চূড়ান্ত ব্যর্থ ব্যাটিং, সুপার আটের প্রথম ম্যাচে হেরে চাপে ভারত

  টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World cup) সুপার এইটের প্রথম ম্যাচেই ধাক্কা ভারতের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে হার টিম...

নিজে হাতে খুন করেও অনুশোচনা নেই ব্রিজভূষণের! ধর্ষক-খুনিদের আশ্রয়দাতা মোদিকে প্রশ্ন তৃণমূলের

একসময় দেশের মুখ উজ্জ্বল করা মহিলা ক্রীড়াবিদরা ধর্ষক বলে আঙুল তুলেছিলেন তার দিকে। তারপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে...