Saturday, April 4, 2026

রাজ্যে কবে খুলবে স্কুল? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

করোনার তৃতীয় ঢেউয়ের পরিস্থিতি দেখে, পুজোর পরে খুলবে স্কুল। সোমবার নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Bandopadhyay)। তিনি বললেন, স্কুল সঠিকভাবে স্যানিটাইজ করে, ভাইফোঁটার পরেই খুলবে স্কুল।

আরও পড়ুন-৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ডুরান্ড কাপ, বেছে নেওয়া হল মাঠও

করোনার সংক্রমণ রুখতে, গতবছর ১৪ মার্চ বন্ধ হয়েছিল স্কুল। কিছুদিন বন্ধ থাকার পরে, অনলাইনে (Online) লেখাপড়া শুরু হলেও, প্রায় দেড় বছর স্কুলের গেট পেরিয়ে ছোটাছুটি বা বন্ধুদের সঙ্গে টিফিন ভাগ করে খাওয়া হয়নি পড়ুয়াদের।

এদিন, মুখ্যমন্ত্রী বলেন, তৃতীয় ঢেউ মারাত্মক আকার ধারণ না করলে, পুজোর পরে স্কুল খুলবে। তবে, পাশাপাশি মমতা জানান, মহারাষ্ট্র, কেরলের মতো রাজ্যের পরিস্থিতি ভাল নয়।

এর আগেও মুখ্যমন্ত্রী পুজোর পরে রাজ্যে স্কুল খুলতে পারে বলে জানিয়েছিলেন। একদিন অন্তর একদিন স্কুলের ক্লাস চালু করার কথাও জানান তিনি।

তবে, এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, করোনা তৃতীয় ঢেউয়ের পরিস্থিতি দেখেই পুজোর পরে স্কুল খোলার সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।

আরও পড়ুন-লাইনে বসে গেম খেলার করুণ পরিণতি, চোপড়ায় ট্রেনে কাটা ৪ যুবক

এর পাশাপাশি, রাজ্যে সাঁওতালি, কামতাপুরি, ইংরাজি মাধ্যম স্কুলের কথা জানান মমতা। ৫০০ সাঁওতালি স্কুল, ১০০ ইংলিশ মিডিয়াম স্কুল, ১০০ কামতাপুরী মাধ্যম স্কুল খোলা হবে। খুলবে হিন্দি ও উর্দু কলেজও।

advt 19

 

Related articles

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...