Monday, April 6, 2026

করোনার তৃতীয় ঢেউ রুখতে তৎপর রাজ্য, বিশেষ নজর শিশুস্বাস্থ্যে

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার গোটা বিশ্ব। তবে করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপট কিছুটা কমলেও তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় গোটা বিশ্ব, এ রাজ্যও। কার্যত প্রতি মুহুর্তেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবা তথা পরিকাঠামোর দিকে নজর রাখছে নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিশুদের পুষ্টি নিয়ে বিভিন্ন দফতরের সচিবের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

অতিমারির কালে কোনও শিশুর যেন পুষ্টির অভাব না হয় সেদিকে খেয়াল রেখেই এই বৈঠক ডাকা হয়েছিল। বৈঠকে ছিলেন স্বাস্থ্য দফতর, পঞ্চায়েত দফতর, শিক্ষা দফতর, পুর ও নগরোন্নয়ন দফতর, নারী ও শিশু কল্যাণ দফতরের সচিবরা। সংক্রমণের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে শিশুদের যাতে কোনও পুষ্টির অভাব না হয় বা কোনও শিশু যাতে অপুষ্টির শিকার না হয় সেদিকে নজর রাখতে বলা হয়েছে। শিশুদের ঝুঁকি বেশি, কারণ, তারা এখনও টিকা পায়নি। ফলে কোভিডের সঙ্গে লড়াই করার জন্য তারা আদৌ প্রস্তুত কি না তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। এই পরিস্থিতিতে মুখ্যসচিবের নির্দেশ, একজন শিশুকেও সংক্রমণের বলি হতে দেওয়া যাবে না। তার জন্য যা যা করার সমস্ত আয়োজনই রাখতে হবে। রাজ্যের বিভিন্ন হাসপাতালে পরিকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। হাসপাতালে শিশুদের জন্য বেড বাড়ানো, অক্সিজেনের পর্যাপ্ত ব্যবস্থার নির্দেশ আগেই দিয়েছে স্বাস্থ্য দফতর। এখনও শিশুদের করোনার টিকা না এলেও অন্যান্য যে টিকা বাচ্চাদের দেওয়া হয় সেগুলি যেন অবশ্যই তারা পায় সেদিকেও নজর রাখতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন- পুকুর ভরাটের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত কলকাতা পুরসভার advt 19

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...