Friday, April 3, 2026

ফের পঞ্জশির-লক্ষ্যে তালিবান! ভাঙল গজনি গেট

Date:

Share post:

পঞ্জশির-লাগোয়া বাঘলান প্রদেশের তিনটি জেলা দখল করেছে তালিবান। এমনটাই দাবি তালিবান জঙ্গি গোষ্ঠীর। এবার তাদের লক্ষ্য পঞ্জশির। তালিবান জঙ্গি গোষ্ঠীর দাবি, তারা ইতিমধ্যেই পঞ্জশিরের কাছেই রয়েছে। দখল কায়েম হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। তাখর, বাদাখশান এবং আন্দারাবের দিক দিয়ে পঞ্জশিরকে ঘিরে ফেলা হয়েছে বলেও জানাচ্ছে তালিবান। পাশাপাশি তালিবান মুখপাত্রের দাবি, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীকে চড় মারতাম : মন্তব্যের জেরে গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে

১৫ অগাস্ট কাবুল দখল করে তালিবান। তখনও তালিবান গ্রাস করতে পারেনি আফগানিস্তানের বেশ কিছু এলাকা। তবে এবার দখল করবে সেই সমস্ত এলাকা এমনটাই জানা যাচ্ছে। তালিবান মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদের দাবি, বাঘলান প্রদেশের বানো, পুল-ই-হিসার এবং দেহ সালাহ জেলা তাদের দখলে এসেছে। প্রথম দফায় তালিবানের অধরা ছিল আহমেদ শাহ মাসুদের পঞ্জশির। এ বার তালিবানের বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্বে শের আহমেদ শাহের পুত্র আহমেদ মাসুদ।

পাশাপাশি, আফগানিস্তানে তালিবান জঙ্গিরা হামলা চালিয়ে যাচ্ছে। সূত্রের খবর, সন্ত্রাসী সংগঠন একটি ক্রেনের সাহায্যে বিশ্ববিখ্যাত ‘গজনি গেট’ ভেঙে দিয়েছে। এই গেটটি ছিল ইসলামী ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক।

advt 19

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...