Wednesday, June 24, 2026

উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে মিথ্যাচার, নিশীথকে কড়া জবাব তৃণমূলের

Date:

Share post:

উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে মিথ্যাচার করতে গিয়ে কড়া জবাব পেলেন বিজেপির ‘হাফ’ মন্ত্রী নিশীথ প্রামাণিক।বিজেপির শহিদ স্মরণ যাত্রায় অংশ নিতে মঙ্গলবার মালদার ইংরেজবাজারে যান কোচবিহারের সাংসদ। সেখানেই উত্তরবঙ্গ নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দেগে নিশীথ বলেন, ‘উত্তরবঙ্গ বঞ্চিত’। আর এই মিথ্যাচারে তীব্র প্রতিবাদ করেছে তৃণমূল। জবাবে তৃণমূলের বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের জন্য একের পর এক প্রকল্প উপহার দিয়েছেন। আর রেলমন্ত্রী হিসাবে উত্তরবঙ্গের জন্য তিনি দিয়েছেন বহু প্রকল্প। যা পশ্চিমবঙ্গের জন্য এ পর্যন্ত দিল্লি সরকারের দেওয়া ঘোষিত সব প্রকল্পের থেকে অনেক অনেক বেশি।

কোচবিহারের সাংসদের এই মন্তব্যকে কটাক্ষ করে তৃণমূলের দাবি, এই ধরনের মন্তব্য করে দলে নিজের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করছেন নিশীথ প্রামাণিক। আসলে লড়াইটা আদি বিজেপি বনাম নব্য বিজেপির। বিজেপি যে কোনও ভাবেই রুখতে চাইছে বাংলার উন্নয়নকে, নষ্ট করতে চাইছে শান্তির বাতাবরণ। থেকে থেকেই বাংলাভাগের দাবি তুলছে। যা নিয়ে উত্তরবঙ্গের মানুষ প্রবল প্রতিবাদে ফুঁসছে।

আরও পড়ুন- মায়ের চিকিৎসার জন‍্য শহরে টোকিও অলিম্পিক্সের পদক জয়ী লভলিনা বড়গোহাঁই advt 19

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...