Wednesday, June 24, 2026

রক্তাক্ত পঞ্জশিরে ট্যুইস্ট, সালেহ-তালিবান বৈঠক? ভারত-রাশিয়া কথা

Date:

Share post:

কাবুলের ঘটনায় হঠাৎ ট্যুইস্ট। সালেহ-মাসুদের বাহিনী নর্দার্ন অ্যালায়েন্সের সঙ্গে তালিবান বাহিনীর রক্তাক্ত লড়াই চলার পর হঠাৎ শান্তি সমঝোতার খবর। আর তার জন্য দু’পক্ষ আলোচনার টেবিলে বসেছে বলে খবর মিলেছে। তার আগে পঞ্জশিরে লড়াইয়ে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর শিশু ও বৃদ্ধদের অপহরণ করতে শুরু করে তালিবান। মহিলারা জঙ্গলে আশ্রয় নিতে শুরু করেন। আবদুল্লাহ সালেহ নিজেকে দেশের প্রেসিডেন্টও ঘোষণা করেন। এর মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের প্রায় ৪৫ মিনিট টেলিফোনে কথা হয়।

এই অবস্থার মাঝে আফগানিস্তান থেকে বিদেশিদের চলে যাওয়ার ডেড লাইন দিয়ে দিল তালিবান। ৩১ অগাস্ট সেই নির্দিষ্ট দিন। কিন্তু কেউ যেতে না পারলে তার ভবিষ্যত কী হবে তা জানা যায়নি। মুশকিলে আমেরিকা। মার্কিন নাগরিকদের কীভাবে নিয়ে যাওয়া হবে সে নিয়ে চিন্তায় ব্যতিব্যস্ত বাইডেন প্রশাসন। কাবুল বিমানবন্দর তালিবান ঘিরে রেখেছে। ভিতরে ন্যাটো বাহিনী। সব মিলিয়ে বিমান নামার পরিস্থিতি এই মুহূর্তে নেই। এর মাঝেই আফগানিস্তান থেকে ৭৮ জনকে নিয়ে একটি বিমান মঙ্গলবার নেমেছে নয়াদিল্লিতে। যার মধ্যে ভারতীয় ২৫জন।

এদিকে মঙ্গলবার চিন অবস্থান স্পষ্ট করে বলেছে, তারা আফগানিস্তানের পাশে থাকছে। অন্যদিকে পাকিস্তান এতটাই এগিয়ে গিয়েছে যে লাহোর-করাচিতে জৈশ ও লস্কর ই তৈবার মিছিল শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার দুপুর থেকে ইউক্রেনের বিমান অপহরণ নিয়ে বিশ্ব রাজনৈতিক মহল উত্তপ্ত। বিমান ইরানে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। সব মিলিয়ে অনিশ্চিত আফগান ভবিষ্যত।

আরও পড়ুন- করোনা আবহে আগামী বছরের জন্যও মাধ্যমিকের সিলেবাস কমিয়ে দিলো পর্ষদ advt 19

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...