Sunday, June 21, 2026

আফগানিস্তান থেকে রাজ্যবাসীকে ফেরানোর উদ্যোগ, কেন্দ্রের সর্বদলের বৈঠকে থাকবে তৃণমূল: মমতা

Date:

Share post:

আফগানিস্তানে (Afghanistan) আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রেখে এগোচ্ছে রাজ্য। সোমবার, নবান্নে (Nabanna) সাংবাদিকদের জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। ২৬ অগাস্ট আফগানিস্তানের পরিস্থিতি ও ভাতীয়দের ফিরিয়ে আনা নিয়ে কেন্দ্রের ডাকা সর্বদল বৈঠকে থাকবে তৃণমূল (Tmc) – জানান মুখ্যমন্ত্রী।

আফগানিস্তান থেকে ভারতীয়দের ফেরাতে বিদেশমন্ত্রক কাজ করছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।বাংলার নাগরিকদের ফেরাতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে রাজ্য। যৌথ উদ্যোগেই নাগরিকদের ফেরানো হচ্ছে।

আরও পড়ুন- জাতিভিত্তিক শুমারির দাবি, মোদির ওপর চাপ নীতীশের

আফগানিস্তানে রাজ্যের আটকে পড়া বাসিন্দাদের ফেরানোর জন্য আগেই জেলাশাসকদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেইমতো কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে তালিকা পাঠানো হচ্ছে। সকলকেই ফিরিয়ে আনতে রাজ্য সরকার সচেষ্ট বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

advt 19

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...