Monday, April 13, 2026

‘লক্ষীর ভাণ্ডার’ নিয়ে জালিয়াতি রুখতে কড়া পদক্ষেপ রাজ্যের, জারি নয়া নির্দেশিকা

Date:

Share post:

রাজ্যে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বপ্নের প্রকল্প ‘লক্ষীর ভাণ্ডার’ (Laxmi Bhandar)। চলছে আবেদন জমা নেওয়ার কাজ। গোটা রাজ্যে ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) কর্মসূচীর মাধ্যমে জমা নেওয়া হচ্ছে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম। তবে টাকা নিয়ে ফর্ম পূরণ করার অভিযোগ এসেছে একাধিক এলাকায়। উঠেছে জালিয়াতির অভিযোগও। এবার জালিয়াতি রুখতে কড়া নির্দেশিকা জারি করল রাজ্য। পাশাপাশি ‘লক্ষ্মীর ভাণ্ডার’ ফর্ম পূরণ করে দেওয়ার জন্য প্রয়োজনে ‘কন্যাশ্রী’ (Kanyashree) সেল্ফ হেল্প গ্রুপ (Self Help Group) অথবা কলেজ ছাত্র-ছাত্রীদের (College Students) কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম পূরণে যাতে কোনও জালিয়াতি না হয়, তা নিয়ে আগেই সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরুতেই চালু হয় ফর্মপিছু ইউনিক নম্বরও। তার পরেও বিক্ষিপ্তভাবে কিছু জালিয়াতি বা হয়রানির খবর সামনে আসছে। এবার সেই পরিস্থিতি সামাল দিতে তৎপর রাজ্য। এ বিষয়ে নয়া নির্দেশিকাও জারি করেছে নবান্ন। নবান্নের নির্দেশে বলা হয়েছে, এই প্রক্রিয়ায় কোনও পঞ্চায়েত সদস্য বা ক্লাব কোনওভাবেই যুক্ত থাকতে পারবেন না। গোটা বিষয়টি জেলাশাসকদের দেখার নির্দেশ দেওয়া হয়েছে। ‘কন্যাশ্রী’দের পাশাপাশি আশা, অঙ্গনওয়াড়ি ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে কাজে লাগানোর জন্য বলা হয়েছে। প্রসঙ্গত, রাজ্য সরকারি প্রকল্পে একাধিক ভুয়ো আবেদন জমা পড়ছে। অনেকে জাল সার্টিফিকেট দিচ্ছেন। কারা এমন কাজ করছেন, কোথায় ভুয়ো সার্টিফিকেট জমা পড়েছে, তা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ ব্যাপারে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- ফের পঞ্জশির-লক্ষ্যে তালিবান! ভাঙল গজনি গেট advt 19

 

Related articles

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...