Monday, April 13, 2026

কলকাতা লিগে খেলছে না এটিকে মোহনবাগান

Date:

Share post:

কলকাতা লিগে ( Kolkata League )কি খেলবে এটিকে মোহনবাগান( Atk Mohunbagan)? এই প্রশ্নটাই বুধবার বিকেল থেকে ঘোরাঘুরি করছে কলকাতা ময়দানে। সূত্রের খবর চলতি কলকাতা লিগে খেলবে না হাবাসের ( Habas) দল।

ইতিমধ্যেই এএফসি কাপে নক-আউট পর্বে পৌঁছে গিয়েছে বাগান ব্রিগেড। আগামী ২২ সেপ্টেম্বর এএফসি কাপের ইন্টার জোনাল নকআউট পর্বে খেলবে এটিকে মোহনবাগান। আর তার আগে সমস্ত ফুটবলারদের ছুটি দিয়েছেন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। আর এর জেরে মালদ্বীপ থেকে বিদেশী খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা যে যার দেশে ফিরে যাবেন। দেশে ফিরে আসবেন ভারতীয় সাপোর্ট স্টাফ ও ফুটবলাররা। যা খবর তাতে ফুটবলারদের বাড়ি ফিরে যাওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও মালদ্বীপ থেকে কলকাতায় এসে ভারতীয় দলের শিবিরে যোগ দেবেন এটিকে মোহনবাগানের নয়জন ফুটবলার। ফলে দলে ফুটবলারের সংখ্যা কমে যাবে। থাকবে মাত্র ১৩ জন ফুটবলার। এত কম ফুটবলার নিয়ে লিগে খেলা সম্ভব নয়। এছাড়া সূত্রের খবর, বায়ো বাবল না থাকায় কলকাতা লিগ খেলতে চাইছেন না বাগান কোচ। যদিও গোটা বিষয়টি এখনও আইএফএকে জানায়নি এটিকে মোহনবাগান কর্তারা। এই বিষয়ে আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ‍্যায় বলেন,” আমাদের এখনও কিছু জানান হয়নি। ওরা আগে জানাক। জানালে আমরা সিদ্ধান্ত নেব।’’

কলকাতা লিগে ২৯ আগস্ট জর্জ টেলিগ্রাফের সঙ্গে ছিল মোহনবাগানের প্রথম ম‍্যাচ।

আরও পড়ুন:‘ফুটবল বাঁচল, ক্লাবও হস্তান্তর থেকে বাঁচানো গেল’ : দেবব্রত সরকার

 

Related articles

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...