Monday, June 8, 2026

পেটের দায়ে একদা আফগান মন্ত্রী এখন জার্মানিতে পিৎজা ডেলিভারি বয়

Date:

Share post:

একটা সময় ছিল যখন ভিভিআইপি ছিলেন তিনি। দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সাংবাদিক বৈঠক গুরু দায়িত্ব কাঁধে নিয়ে কাজ সামলাতে তিনি। তবে সময় বদলেছে। গোটা দেশ দখল করে নিয়েছে জঙ্গিগোষ্ঠী তালিবান(Taliban)। প্রাণের দায়ে দেশ ছেড়ে জার্মানিতে(Germany) ঠাঁই নিয়েছেন আফগানিস্তানের(Afghanistan) প্রাক্তন মন্ত্রী সৈয়দ আহমেদ শাহ সাদাত(Syed Ahmad Shah Sadat)। আর সেখানেই আর পাঁচজন সাধারণ মানুষের মতই জীবনযাপন করতে দেখা গেল সাদাতকে। প্রাণ হাতে ভিনদেশে পালিয়ে এসে এখন পেটের দায়ে তিনি পিৎজা ডেলিভারি বয়। জার্মানির লাইপজিগ শহরে প্রতিদিনই দেখা যায় সাইকেলে চড়ে শহরের বিভিন্ন বাড়িতে বাড়িতে পিৎজা পৌঁছে দিচ্ছেন আহমেদ শাহ সাদাত। আর সেই ছবি সম্প্রতি ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

২০১৮ সাল পর্যন্ত আফগানিস্তানের মন্ত্রী ছিলেন তিনি। ওই বছরের শেষ দিকে তিনি আফগানিস্তান ছেড়ে জার্মানিতে আশ্রয় নেন। দেশের এই প্রাক্তন মন্ত্রী জানিয়েছেন, বর্তমানে তিনি সপরিবারে জার্মানিতেই থাকেন। এখানে লাইপজিগ শহরে তাঁরা নিরাপদেই রয়েছেন। পিৎজা ডেলিভারির কাজ করেই তিনি তাঁর সংসার প্রতিপালন করছেন। জার্মান ভাষা শেখার জন্য তিনি শীঘ্রই একটি কোর্স করবেন।

আরও পড়ুন:সেপ্টেম্বরেই হোক উপনির্বাচন, করোনা তথ্যসহ কমিশনে জোরালো দাবি তৃণমূলের

একজন শিক্ষিত মানুষ হয়েও তিনি কেন পিৎজা ডেলিভারির কাজ করছেন, জানতে চাওয়া হলে আহমেদ শাহ বলেন, জার্মানি এসে চাকরির জন্য তিনি অনেক চেষ্টা করেছিলেন। তাঁর ইচ্ছে ছিল টেলিকম শিল্পে কাজ করবেন। কিন্তু কোথাও চাকরি না পেয়ে শেষ পর্যন্ত তিনি ডেলিভারি বয়ের কাজে যোগ দেন। তবে, এজন্য তাঁর কোন দুঃখ নেই। বরং পরিবার নিয়ে তিনি নিরাপদে এবং সুখে-শান্তিতেই আছেন।

advt 19

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...