Friday, June 26, 2026

এবার পুলিশের জালে “ভুয়ো” আইনজীবী, অভিযুক্ত মহিলা রাজ্য বিজেপির সক্রিয় সদস্য

Date:

Share post:

এবার শহরে ভুয়ো আইনজীবী (Fake Lawyar)। কলকাতা শহরের বুকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ উঠলো এক বিজেপি (BJP) নেত্রীর বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে নাজিয়া ইলাহি খান (Najia Ilahi Khan) নামের ওই পরিচিত বিজেপি নেত্রীকে গ্রেফতার করেছে গিরিশ পার্ক থানার পুলিশ (Girish Park PS)।

ধৃত নাজিয়া বিজেপির সংখ্যালঘু সেলের গুরুত্বপূর্ণ সমস্যা বলে জানা গিয়েছে। পুলিশের দাবি, অভিযুক্ত বিজেপি নেত্রীর আইনজীবী হওয়ার কোনও প্রমাণ এখনও পর্যন্ত মেলেনি। পুলিশে অভিযোগ হওয়ায় দিল্লি-সহ বিভিন্ন জায়গায় পালিয়ে বেরাচ্ছিল নাজিয়া ইলাহি খান। কিন্তু শেষরক্ষা হলো। বৃহস্পতিবার সকালে ধরা পড়ে যান।গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। তিন তালাক মামলার সঙ্গে যুক্ত ছিলেন নাজিয়া ইলাহি খান।

আরও পড়ুন:কোভিড বিধি শিথিল হতেই বঙ্গে ‘বিয়ের ফুল’: মাত্র ৬ সপ্তাহে রেজিস্ট্রি বিয়ে ৩৬ হাজার

অভিযোগ, মামলার সমাধান করে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির থেকে টাকা নেয় নাজিয়া ইলাহি খান। বাগুইআটি থানায় তাঁর নামে একাধিক অভিযোগ জমা পড়ে। অভিযোগ দায়ের করেন সঞ্জীব আগরওয়াল নামে এক ব্যক্তিও। তাঁর দাবি, বিবাহ বিচ্ছেদের মামলার মিটিয়ে দেওয়ার নাম করে ৬ লক্ষ টাকা নিয়েছিলেন নাজিয়া। কিন্তু আইনজীবী হিসেবে সেই সমস্যার সমাধান তিনি করেননি। এরপর ২০২০-তে গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। তদন্তে নেমে বার কাউন্সিল, বার অ্যাসোসিয়েশনে চিঠি দেয় পুলিশ। সেখান থেকেই পুলিশ সম্প্রতি নিশ্চিত হয়, নাজিয়া ইলাহি খানের আইনজীবী হওয়ার কোনও পরিচয় নেই।

advt 19

 

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...