Friday, June 26, 2026

কলকাতায় উদ্ধার ক্যালিফোর্নিয়ামের দাম আকাশছোঁয়া, কাকে বিক্রির পরিকল্পনা ছিল ২ অভিযুক্তের?

Date:

Share post:

শহরে উদ্ধার পরমাণু বোমা তৈরির উপকরণ। এ খবর যত না চাঞ্চল্য ছড়িয়েছে, তার থেকেও বেশি অবাক করা এই ধাতব পদার্থের দাম। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের থেকে পাওয়া মাত্র ২৫০ গ্রাম ক্যালিফোর্নিয়াম স্টোন (Californium Stone) পাওয়া গিয়েছে বলে খবর। এই পরিমাণ ক্যালিফোর্নিয়াম স্টোনের বাজার মূল্য প্রায় ৪২৫০ কোটি টাকা। অর্থাৎ পরমাণু বোমা তৈরি করার অন্যতম উপকরণের ১ গ্রামের দামই ১৭ কোটি টাকা। ক্যালিফোর্নিয়াম স্টোন বহুমূল্য।

কলকাতা এয়ারপোর্টে (Airport) পরমাণু বোমা তৈরির উপকরণ ক্যালিফর্নিয়াম-সহ গ্রেফতার হন হুগলির সিঙ্গুরের বাসিন্দা শৈলেন কর্মকার (Shailen Karmokar), পেশায় স্বর্ণশিল্পী। শৈলেনের স্ত্রীর মতে, স্বামী কোয়েম্বাটুরে সোনার কাজ করতেন। শাশুড়ি মায়ের পা ভেঙে যাওয়ায় দুমাস আগে তিনি সিঙ্গুরের বাড়িতে আসেন। পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়েছেন শৈলেন কর্মকার। তিনি অত্যন্ত সরল মানুষ বলেই দাবি তাঁর স্ত্রীর। এই ঘটনায় গ্রেফতার হওয়া অপর অভিযুক্ত অসিত ঘোষের (Asit Ghosh) বাড়ি হুগলির (Hoogli) পোলবা থানা এলাকায়। অসিত দিনকয়েক ধরে শৈলেনের সঙ্গে দেখা করতে আসতেন বলে জানান শৈলেনের স্ত্রী। বুধবার সকালে শৈলেন, “কলকাতা যাচ্ছি বলে বাড়ি থেকে বের হন। কিন্তু তারপর আর ঘরে ফেরেননি। সংবাদমাধ্যমের কাছ থেকে শৈলেনের গ্রেফতারের খবর জানতে পারে তাঁর স্ত্রী। ঘটনায় হতভম্ব স্থানীয় বাসিন্দারাও।

আরও পড়ুন:শহরে উদ্ধার পরমাণু বোমা তৈরির উপকরণ! গ্রেফতার ২

কিন্তু এত দুর্মূল্য উপকরণ কাকে বিক্রির ছক ছিল অভিযুক্তদের? এর পিছনে আন্তর্জাতিক কোনও চক্র কাজ করছে কি না খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

advt 19

 

Related articles

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...