Wednesday, June 3, 2026

সম্ভবত আজ দুপুরেই সন্তানের জন্ম দিতে চলেছেন নুসরত জাহান 

Date:

Share post:

পার্ক স্ট্রিটের একটি বেসরকারি (pvt hospital at park street) হাসপাতালে বৃহস্পতিবার দুপুরেই সম্ভবত সন্তানের জন্ম দিতে চলেছেন নুসরত জাহান (Nusrat jahan) । হাসপাতাল সূত্রে এমনটাই জানা গিয়েছে । আপাতত শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ এবং স্থিতিশীল রয়েছেন নুসরত । তবে নরমাল নাকি সি -সেকশন কোন পদ্ধতিতে সন্তান পৃথিবীতে আসবে তা নিয়ে একটু দোলাচল ছিল ।কিন্তু এখন জানা গিয়েছে যে সি-সেকশন পদ্ধতিতে মা হতে চান অভিনেত্রী । সেইমতো অপারেশনের প্রস্তুতিও নিয়ে ফেলেছে বেসরকারি হাসপাতাল। জানা গিয়েছে এদিন দুপুর বারোটা থেকে একটার মধ্যে সি-সেকশন হবে। ইতিমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকরাও চলে এসেছেন। শিশুর জন্মকালীন এবং জন্মের পরে যাতে কোনও সমস্যা না হয় সেজন্য সব রকমের প্রস্তুতি রাখা হয়েছে।

 

বুধবার নুসরতকে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। অভিনেতা যশ দাশগুপ্ত নিজে সঙ্গে এসে নুসরতকে ভর্তি করিয়ে দিয়ে যান বলে জানা গিয়েছে । নুসরতের সন্তানের পিতৃত্বের স্বীকৃতি নিয়ে এখনো পর্যন্ত নুসরত বা যশ কেউই এতদিন পর্যন্ত কোনো কথা বলেনি। তবে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী গতকালই বার্তা দিয়েছেন যে আর রাখ ঢাক নয় এবার সব জানাজানি হবে। সবাই সবকিছু জানতে পারবেন। কিন্তু তিনি কি জানাতে চান তা স্পষ্ট করে বলেননি।

advt 19

Related articles

হাওড়ায় ড্রেনের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের, উদ্ধার দেহ

ড্রেনের জলে ডুবে মৃত্যু! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় (Lilua Belgachia Bhagar) এলাকায়। বুধবার...

ফিরহাদের পদত্যাগের ইচ্ছাপ্রকাশ, সম্মতি নেত্রীর

কলকাতা পুরসভার ক্ষেত্রেও এই ঘটনা ঘটছে বারবার। এই পরিস্থিতিতে মেয়র ফিরহাদ হাকিম দলনেত্রীকে বিষয়টি ব্যাখ্যা করেন। এবং সম্মানজনক...

তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রতই বিধানসভায় ‘বিরোধী দলনেতা’! মমতাকে পরামর্শদাতা চান বিদ্রোহী বিধায়করা

তাঁরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) তাঁদের দলনেত্রী। বুধবার, দিনভর টানাপোড়েনের পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার...

কলেজ স্ট্রিটের উচ্ছেদ-আতঙ্ক নিয়ে দ্বিমত বিক্রেতারা, প্রতিবাদে বই প্রেমীরা

পালা বদলের পরই একাধিক রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হকার উচ্ছেদ। তার রেশ ধরে বিগত...