Wednesday, June 24, 2026

বিমানবন্দরে হামলা চালাতে পারে আইসিস জঙ্গিরা, নয়া আতঙ্ক আফগানিস্তানে

Date:

Share post:

কাবুল কব্জার পর একদিকে তালিবানি সন্ত্রাস, অন্যদিকে দানা বাঁধছে নতুন আতঙ্ক। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রকের দাবি,  কাবুল বিমানবন্দরে বড়সড় হামলা চালাতে পারে ইসলামিক স্টেট-খোরাসান (আইসিস-কে) জঙ্গিগোষ্ঠী। এমনকি সন্ত্রাসবাদী হামলার সম্ভাবনার কথা জানিয়ে নাগরিকদের বিমানবন্দর থেকে দূরে থাকতে বলেছে ব্রিটেন ও অস্ট্রেলিয়াও।

আরও পড়ুন: হামলার আশঙ্কার মধ্যে দেশ ছাড়ার হিড়িক, আজও ১৮০ জনকে দেশে ফেরাতে তৎপর দিল্লি

তালিবান কাবুল দখল করার পর বাগরাম এবং পুল-এ-চাখরি জেল থেকে বন্দিদের ছেড়ে দেয়। সন্ত্রাসদমন শাখার এক আফগান আধিকারিকের দাবি, ওই দুই জেলে তালিবান, আল-কায়দা, আইএস এবং সাধারণ অপরাধী-সহ প্রায় ৫ হাজার কয়েদি ছিল। আমেরিকার গোয়েন্দারা আশঙ্কা প্রকাশ করেছে, যেহেতু আইএস-এর সঙ্গে তালিবানের মতবিরোধ রয়েছে, তাই এই সুযোগে আইসিস-এর সদস্যরা হামলা চালাতে পারে।এ দিন ভোরবেলায় চারজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে মার্কিন সেনা, এমনটাও খবর মিলেছে।স্বভাবতই হামলার আশঙ্কা তীব্রতর হচ্ছে।

তালিবানদের হাত থেকে নিজেদের বাঁচাতে কাবুল বিমানবন্দরের বাইরে এবং বিমানবন্দরের গেটের সামনে কয়েক হাজার মানুষ জমায়েত হয়েছেন। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, এই ভিড়েই হামলা চালাতে পারে আইসিস।একই আশঙ্কা প্রকাশ করেছে তালিবানের এক মুখপাত্রও। তাই বিমানবন্দরে বা তার আশেপাশে ভিড় জমাতে নিষেধ করা হয়েছে।

প্রসঙ্গত, তালিবান কাবুল দখল করার আগে গত এপ্রিলেও সংখ্যালঘু এলাকায় হামলা চালায় এই জঙ্গিগোষ্ঠী। ২০১৬-তেও কাবুলে আত্মঘাতী হামলা চালিয়েছিল আইসিস-কে।এই জঙ্গিগোষ্ঠী তালিবানকে তাদের শত্রু বলে মনে করে।

advt 19

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...