Wednesday, June 24, 2026

বাংলার মহিলাদের “ভিখারি” সম্বোধন! দিলীপ ঘোষের বিরুদ্ধে FIR

Date:

Share post:

রাজ্যের লক্ষ লক্ষ মহিলাদের সুবিধার্থে একুশের নির্বাচনের আগে ‘’লক্ষ্মীর ভাণ্ডার’’ (Laxmi Bhandar) প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)। কথা রেখেছেন তিনি। ”দুয়ারে সরকার” (Duyare Sarkar) কর্মসূচির মধ্য দিয়ে “লক্ষ্মীর ভাণ্ডার’’ প্রকল্পের জন্য জোরকদমে আবেদন সংক্রান্ত কাজ। আগামী সেপ্টেম্বর থেকেই মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন।

আরও পড়ুন: দিল্লি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি থেকে বাদ মহাশ্বেতা দেবীর ছোটগল্প ‘’দ্রৌপদী’’

কিন্তু এই প্রকল্প নিয়ে বিরূপ মন্তব্য করেন রাজ্য বিজেপি (BJP) সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সম্প্রতি বিজেপি রাজ্য সভাপতি বলেন “লক্ষ্মীর ভাণ্ডার” প্রকল্প নিয়ে স্বভাবসিদ্ধ বিতর্কিত মন্তব্য করে বলেন, “ভিড় করার জন্যই দুয়ারে সরকার হচ্ছে। ৫০০ টাকার জন্য ভোর ৪টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দাঁড়িয়ে আছেন রোদে। এটা জনসেবা হতে পারে না। মানুষকে ভিখারি বানিয়ে রাস্তায় দাঁড় করানো হচ্ছে। মোদিজিকে দেখুন। সাধারণ মানুষকে তিনি হাজার হাজার টাকা দিচ্ছেন। ঘরে বসেই তাঁরা সেই টাকা পাচ্ছেন।”

অর্থাৎ, “লক্ষ্মীর ভাণ্ডার” প্রকল্পের আবেদনের জন্য লাইনে দাঁড়ানো এ রাজ্যের মহিলাদের কার্যত তিনি “ভিখারি” বলে সম্মোধন করেন। এবার সেই মন্তব্যের জেরে বিপাকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর বিরুদ্ধে হাওড়ার (Howrah) গোলাবাড়ি থানায় (Golabari PS) অভিযোগ দায়ের করলেন টুসু হাজরা নামে এক মহিলা। ওই মহিলার অভিযোগ, “আমি লাইনে দাঁড়িয়ে এই প্রকল্পের জন্য আবেদন করেছি। এই জনমুখী প্রকল্পে লাখ লাখ মহিলা আবেদন করছন। কোন অধিকারে দিলীপ ঘোষ তাঁদের ভিখারি বলতে পারেন। দিলীপ ঘোষের এই মন্তব্যের প্রতিবাদে তাঁর বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করব। তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।” শুধু থানায় অভিযোগ দায়ের নয়, দিলীপবাবুর কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখানো হয়েছে।

advt 19

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...