Wednesday, June 24, 2026

ত্রিপুরার বিজেপি সহ-সভাপতির সঙ্গে তৃণমূল সাংসদের সাক্ষাতে জোর জল্পনা! ভাঙছে গেরুয়া শিবির?

Date:

Share post:

একুশের বাংলায় অভূতপূর্ব ফলাফলের পর এবার তৃণমূলের (TMC) পাখির চোখ তেইশের ত্রিপুরা (Tripura)। মাসখানেক ধরে পড়শি রাজ্যে দলের সংগঠন বাড়াতে কার্যত কোমর বেঁধে নেমেছে পড়েছে ঘাসফুল শিবির। নিয়ম করে বাংলা থেকে ত্রিপুরায় পাঠানো হচ্ছে দলের নেতা-মন্ত্রী-বিধায়ক-সাংসদদের। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee) পর্যন্ত দু’বার ত্রিপুরা ঘুরে এসেছেন।

হঠাৎ করে ত্রিপুরায় তৃণমূলের ঝাঁজ এতটাই বেড়েছে যে, সিপিএম, কংগ্রেস এমনকী বিজেপি ছেড়েও অনেকে তৃণমূলে যোগ দিচ্ছেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) নিজে সম্প্রতি জানিয়েছেন, ত্রিপুরার পাঁচ বারের বিধায়ক তথা প্রাক্তন অধ্যক্ষ (Ex Speaker) জিতেন সরকার (Jiten Sarkar) যোগাযোগ রাখছেন তৃণমূলের সঙ্গে৷

এরই মাঝে তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের (Santanu Sen) সঙ্গে ত্রিপুরা বিজেপির সহ-সভাপতির সাক্ষাৎ ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। ত্রিপুরা বিজেপির সহ-সভাপতি অশোক দেববর্মার (Ashok Devbarma) সঙ্গে এক আলোচনায় দেখা গিয়েছে তৃণমূল সাংসদকে। খুব স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে এবার পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে অশোক দেববর্মা? যদিও শান্তনু সেন ও অশোক দেববর্মা বিষয়টিকে নেহাতই সৌজন্য সাক্ষাৎ বলে উড়িয়ে দিয়েছেন। কিন্তু তাতে জল্পনা থামার নয়, দল ভাঙনের আশঙ্কায় সিঁদুরে মেঘ দেখছে গেরুয়া শিবিরও।

আরও পড়ুন:বিমানবন্দরে হামলা চালাতে পারে আইসিস জঙ্গিরা, নয়া আতঙ্ক আফগানিস্তানে

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...