Friday, April 3, 2026

মাঝ আকাশে পাইলটের হার্ট অ্যাটাক, জরুরি অবতরণ বাংলাদেশগামী বিমানের

Date:

Share post:

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বাংলাদেশ বিমান(Bangladeshi plane)। শুক্রবার সাড়ে এগারোটা নাগাদ মাসকট থেকে ঢাকাগামী বিমানের পাইলট(pylot) আচমকাই অসুস্থতা বোধ করেন। জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। বিমানটি যখন রায়পুরের কাছাকাছি ঠিক সেই সময়ে সহকারি পাইলট কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলোর(Air traffic control) সঙ্গে যোগাযোগ করেন। তার জেরে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বাংলাদেশগামী বিমান।

আরও পড়ুন:সমস্ত পরীক্ষার ফি-টিউশন ফি মকুব করল কলকাতা বিশ্ববিদ্যালয়

জানা গিয়েছে, সরকারি পাইলট কলকাতা এটিসির সঙ্গে যোগাযোগ করেন ১১টা ৪০ মিনিট নাগাদ। এরপর নাগপুর বিমানবন্দরে জরুরী ভিত্তিতে ওই বিমানটিকে অবতরণ করানো হয়। নাগপুরেই পাইলটের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। এদিকে এ ঘটনায় অভিজ্ঞ মহলের দাবি সঠিক সময়ে পাইলট ও কলকাতায় ডিসির সঙ্গে যোগাযোগ না হবে বড় রকমের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। কলকাতা এটিসি ভাবে গোটা বিষয়টি মোকাবিলা করেছে অত্যন্ত তৎপরতার সঙ্গে তা নিশ্চিত ভাবেই প্রশংসার যোগ্য। মাঝ আকাশে পাইলটের হার্ট অ্যাটাক যে কত বড় বিপদের বার্তা তা ভেবেই শিউরে উঠছেন অনেকেই।

advt 19

 

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...