Friday, June 26, 2026

সমস্ত পরীক্ষার ফি-টিউশন ফি মকুব করল কলকাতা বিশ্ববিদ্যালয়

Date:

Share post:

নভেল করোনাভাইরাস অতিমারী পরিস্থিতির কারণে সমস্ত পরীক্ষার ফি এবং টিউশন ফি মকুব করল কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশেষে ছাত্রদের আন্দোলনের দাবি মানল।

মার্কশিট বা গ্রেডশিট তোলা বা সেমেস্টার দেওয়ার জন্য কোন ফি দিতে হবে না পড়ুয়াদের। এই মর্মে শুক্রবার বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অফিস। করোনা মহামারির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন-ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ম্যাঞ্চেস্টার সিটির তারকা ফুটবলার বেঞ্জামিন মেন্ডি

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘‘বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে, বর্তমান অতিমারি পরিস্থিতিতে সমস্ত সেমেস্টারের পড়ুয়াদের টিউশন ফি মকুব করা হবে। পাশাপাশি, বিভিন্ন সেমেস্টারের পরীক্ষার্থীদের মার্ক শিট বা গ্রেড শিট সংগ্রহ করতেও কোনও রকম ফি দিতে হবে না।’

এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ট্যুইট করে লিখেছেন, “এই সময় সবার জন্য চেষ্টা করার সময়। কোভিড ১৯ -এর কারণে আমরা যে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি তা মাথায় রেখে, কলকাতা বিশ্ববিদ্যালয় বিভিন্ন সেমিস্টারের টিউশন ফি মকুব করার সিদ্ধান্ত নিয়েছে।” তিনি আরও লিখেছেন, অধীনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহানুভূতিশীল নেতৃত্ব, আমরা একসাথে এই যুদ্ধে জিতব!”

আরও পড়ুন-তৃণমূল ছাত্র পরিষদ সদস্যদের উপর হামলা, কড়া প্রতিক্রিয়া দিয়ে ত্রিপুরার পথে কুণাল

প্রসঙ্গত, কোভিড সংক্রমণের তৃতীয় ঢেউ আসার আগে, ফেব্রুয়ারি মাসে পরীক্ষার ফি এবং টিউশন ফি মকুবের দাবিতে অবস্থান-বিক্ষোভে নেমেছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ। সেই আন্দোলনের প্রেক্ষিতে প্রেসিডেন্সি কর্তৃপক্ষ সে সময় ফি মকুবের কথা ঘোষণা করেছিলেন। এ বার একই পথে হাঁটল কলকাতা বিশ্ববিদ্যালয়।

এর আগে রাজ্য সরকার দ্বাদশ শ্রেণী পর্যন্ত ফি মকুব করেছিল রাজ্য সরকার। কলকাতা বিশ্ববিদ্যালয় নিয়ে অনেকদিন ধরেই আন্দোলন চালাচ্ছিলেন ছাত্রছাত্রীরা।

advt 19

 

Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...