Wednesday, June 24, 2026

ফুলহারের জলের তোড়ে বাঁশের সাঁকো ভেসে গেল, বিপাকে বাসিন্দারা

Date:

Share post:

লাগাতার ভারী বর্ষণের জেরে মালদহের হরিশ্চন্দ্রপুরের ফুলহার নদীর জলস্তর বেড়েই চলেছে। বৃহস্পতিবার রাতে মীরপাড়া, তাঁতিপাড়ার মধ্যে একটি বাঁশের সাঁকোর অনেকটাই ভেসে গিয়েছে জলের তোড়ে। ফলে, দুই প্রান্তের বাসিন্দারা চরম সমস্যায় পড়েছেন। মালদহ জেলা প্রসাসন ওই এলাকায় ত্রাণ বিলিতে নেমেছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ফুলহার নদীর জলস্তর বেড়ে যাওয়ায় হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ৮টি গ্রামের বাসিন্দারা বিপাকে পড়েছেন। অনেকে জলবন্দি হয়ে পড়েছেন। এমনকী, মীরপাড়া, তাতিপাড়া, কাওয়াডোল, বস্তা, উত্তর ও দক্ষিণ ভাকুরিয়া সহ বিভিন্ন গ্রামের বাসিন্দারা দুর্ভোগের শিকার হয়েছেন। প্রশাসন জানিয়েছে, বন্যার মতো পরিস্থিতি মিটলে বাঁসের সাঁকোটি মেরামত করে দেওয়া হবে।

advt 19

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...