Tuesday, March 31, 2026

জল্পনার অবসান, জুভেন্তাস ছেড়ে ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডে সই করলেন ক্রিশ্চিয়ান রোনাল্ডো

Date:

Share post:

জল্পনার অবসান। জুভেন্তাস ( juventus) ছেড়ে পুরোনো ক্লাব ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডে( Manchester United) সই করলেন ক্রিশ্চিয়ান রোনাল্ডো( Ronaldo)। শুক্রবার দিনভর জল্পনার পর অবশেষে রাতে সরকারি ঘোষণা করা হয় ম‍্যানইউর পক্ষ থেকে। দীর্ঘ ১২ বছর পর আবারও ওল্ড ট্রাফোর্ডে দেখা যাবে পর্তুগিজ সুপারস্টারের পায়ের ঝলকানি।

এ যেন শত্রুর মুখ থেকে শিকার ছিনিয়ে আনার বিষয়। শুক্রবার বিকেল পযর্ন্ত ঠিক ছিল জুভেন্তাস ছেড়ে ম‍্যানসিটিতে সই করবেন রোনাল্ডো। কিন্তু সন্ধ্যের পরই হাওয়া ঘুরতে থাকে। জানা স‍‍্যার অ‍্যালেক্স ফার্গুসন ফোন করেন রোনাল্ডোকে। আর এক ফোনেই বাজিমারে ম‍্যানইউ। পুরোনো কোচের কথা ফেলতে পারেননি সিআরসেভেন। অবশেষে ইতালির ক্লাব জুভেন্তাস ছেড়ে ম‍্যাঞ্চস্টার ইউনাইটেডই সই করলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

এদিন ম‍্যানইউর পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, “ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এটা নিশ্চিত করতে পেরে উচ্ছ্বসিত যে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ট্রান্সফার নিয়ে জুভেন্তাসের সঙ্গে আলোচনা চূড়ান্ত করা গিয়েছে। ঘরে ফিরছে রোনাল্ডো। নিজের ঘরে তোমাকে স্বাগত রোনাল্ডো।”

২০০৩ থেকে ২০০৯ পযর্ন্ত ম‍্যানইউতে ছিলেন রোনাল্ডো। তারপর ম‍্যানইউ ছেড়ে  রিয়াল মাদ্রিদ এবং তারপর জুভেন্তাস যান সিআরসেভেন।

আরও পড়ুন:টোকিও প‍্যারালিম্পিক্সে সেমিফাইনালে ভাবিনাবেন প‍্যাটেল

 

Related articles

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...