Tuesday, June 23, 2026

টি-২০ ক্রিকেটে সাত উইকেট নিয়ে রেকর্ড গড়লেন নেদারল্যান্ডসের ফ্রেডেরিক ওভারডিক

Date:

Share post:

ইতিহাস গড়লেন নেদারল্যান্ডসের ( Netherlands) মহিলা ক্রিকেটার ফ্রেডেরিক ওভারডিক (Frederique Overdijk)। ফ্রান্সের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে ইউরোপের যোগ্যতা অর্জন পর্বের খেলায় নিলেন সাত উইকেট। যা ক্রিকেট ইতিহাসে অনন্য নজির। পুরুষ এবং মহিলা দুই ধরনের বিভাগ মিলিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে সাত উইকেট নিয়ে রেকর্ড গড়লেন ফ্রেডেরিক ওভারডিক।

বৃহস্পতিবার মহিলাদের টি-২০ বিশ্বকাপে ইউরোপের যোগ্যতা অর্জন পর্বের খেলায় ফ্রান্সের বিরুদ্ধে চার ওভারে মাত্র তিন রান দিয়ে, তিনি নিয়েছেন সাত উইকেট। এর মধ্যে বোল্ড আউট করেন ছ’জনকে। একজনকে এলবিডব্লিউ। ফ্রান্স শেষ হয়ে যায় মাত্র ৩৩ রানে। জবাবে ব‍্যাট করতে নেমে ৩.৪ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে জয় তুলে নেয় নেদারল্যান্ডস।

পুরুষদের টি-২০ ক্রিকেটে সর্বাধিক ছ’টি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে চার ক্রিকেটারের।

আরও পড়ুন:ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ম্যাঞ্চেস্টার সিটির তারকা ফুটবলার বেঞ্জামিন মেন্ডি

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...