Monday, June 15, 2026

‘আসল দুধ না খেলে সোনার দর কী করে বুঝবেন!’ পুরনো তত্ত্বে ফের বিতর্কে দিলীপ

Date:

Share post:

বছর দুয়েক আগে একবার গরুর দুধে সোনার সন্ধান দিয়ে প্রবল বিতর্কে জড়িয়ে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি(BJP President) দিলীপ ঘোষ(Dilip Ghosh)। তবে নিজের বক্তব্যে অটল দিলীপ ফের টেনে আনলেন সেই সোনার(gold) তত্ত্ব। এবার তিনি জানালেন, বাঙালিরা আজকাল প্যাকেট দুধ খান। গরুর দুধ(cow milk) খান না। যারা আসল দুধ খাননি তারা গরুর দুধে সোনার দর কী করে বুঝবেন? দিলীপের এই মন্তব্যে নতুন করে ফের একবার বিতর্ক উস্কে উঠেছে।

শুক্রবার রাজ্য বিজেপির সদরদপ্তরে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আমি বলেছিলাম গরুর দুধে সোনা পাওয়া যায় তখন অনেকে খুব সমালোচনা করেছেন কিন্তু যারা আসল দুধ খাননি তারা সোনার দর বুঝবেন কী করে?” শুধু তাই নয় তিনি আরো বলেন, “পুষ্টির জন্য দুধ খাওয়া প্রয়োজন বিশেষ করে শিশুদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। তবে বাঙালিরা আজকাল প্যাকেট দুধ খান। গরুর দুধ খান না, এমন অবস্থা যে লাল চা খান তারা।” তবে নতুন করে দিলীপের ফের সেই সোনা তত্ত্ব বিতর্কে জন্ম দিয়েছে। এ প্রসঙ্গে তৃণমূল নেতা তথা মন্ত্রী ফিরহাদ হাকিম কটাক্ষ করে বলেন, ‘দিলীপ ঘোষকে অনুরোধ, সোনা দেওয়া গরুকে আমার কাছে পাঠিয়ে দিন। গবেষণা করে দেখা যাবে।’

আরও পড়ুন:উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদের দায়িত্বভার গ্রহণ করলেন রবীন্দ্রনাথ ঘোষ

উল্লেখ্য, বছর দুয়েক আগে গরুর দুধে সোনার সন্ধান দিয়ে ব্যাপক বিতর্ক তৈরি করেছিলেন দিলীপ ঘোষ। তাঁর দাবি ছিল, গরুর দুধে সোনার ভাগ রয়েছে তাই দুধের রং একটু হলুদ। দেশি গরুর কুঁজে থাকে নাড়ি, তাকে স্বর্ণনাড়ি বলে, সূর্যের আলো পড়লে তা থেকে সোনা তৈরি হয়। এই গরুর দুধে থাকে রোগ প্রতিরোধক শক্তি। দিলীপের সেই মন্তব্য রীতিমতো অবাক হয়ে যান বিশেষজ্ঞরা। শুরু হয় প্রবল বিতর্ক। তবে এতদিন পরেও দিলীপ ঘোষ যে নিজের বক্তব্যে অনড়, তা স্পষ্ট করলেন ফের একবার।

advt 19

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...