Monday, June 15, 2026

পোস্তা উড়ালপুল ভাঙ্গার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হল, যান নিয়ন্ত্রণ হবে বেশকিছু রাস্তায়

Date:

Share post:

শুরু হলো পোস্তা উড়ালপুল ( posta flyover) ভাঙার দ্বিতীয় পর্যায়ের কাজ ।কলকাতা পুরসভা (kolkata corporation) সূত্রে জানানো হয়েছে উড়ালপুল ভাঙার কাজ চলাকালীন বন্ধ রাখা হবে বিবেকানন্দ রোডের একাংশ। ভাঙার কাজ শেষ না হওয়া পর্যন্ত গণেশ টকিজ থেকে গিরিশ পার্কগামী রাস্তাতেও যান চলাচল পুরোপুরি বন্ধ রাখা হবে। এছাড়াও সংশ্লিষ্ট আরো কয়েকটি রাস্তা দিয়ে যান চলাচল নিয়ন্ত্রিত হবে। কলকাতা ট্রাফিক পুলিশ নোটিশ জারি করে কোন কোন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত হচ্ছে তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। জানানো হয়েছে যতদিন পোস্তা উড়ালপুল ভাঙার কাজ চলবে ততদিন কয়েকটি রাস্তা দিয়ে

ঘুরপথে গাড়ি চালানো হবে। কিছু ক্ষেত্রে রুট বদলে অন্য পথে চালানো গাড়ি চালানো হবে । এমজি রোডে বন্ধ থাকবে ট্রাম চলাচল। এছাড়া, বি কে পাল অ্যাভিনিউ থেকে রবীন্দ্র সরণি পর্যন্ত নিমতলা ঘাট স্ট্রিটে একমুখী যান চলাচল করবে। প্রায় দেড়মাস ধরে চলবে পোস্তা উড়ালপুল ভেঙে ফেলার দ্বিতীয় পর্যায়ের কাজ।

এর আগে গত জুন মাসে শুরু হয় প্রথম পর্যায়ের উড়ালপুল ভাঙ্গার কাজ। তখনো টানা বেশ কিছুদিন ধরে বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল। তবে এই ফ্লাইওভার ভাঙ্গার কাজে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক যন্ত্রপাতি। যাতে ভাঙার কম্পন যতসম্ভব কম হয়। তার ফলে উড়ালপুল এর কাছাকাছি থাকা বহুতল বাড়ি দোকানে গুলি কম ক্ষতিগ্রস্ত হয়। উড়ালপুলের যে অংশ ভাঙ্গা হচ্ছে থর তা সঙ্গে সঙ্গে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে যাতে পথচারীদের কোনও অসুবিধে না হয় । প্রথম পর্যায়ের ভাঙ্গার সময়ও বেশকিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল।

advt 19

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...