Tuesday, March 31, 2026

আমি প্রেসিডেন্ট থাকলে কাবুলে বিস্ফোরণ হতই না, দাবি ট্রাম্পের

Date:

Share post:

কাবুল বিমানবন্দরের বাইরে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু বেড়ে হয়েছে ১০০-র বেশি৷ মৃতের মধ্যে ১৩ জন মার্কিন সেনাও রয়েছে৷ আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে আইএস৷
এবার তা নিয়ে মুখ খুললেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তিনি সাফ জানান, প্রেসিডেন্টের গদিতে তিনি থাকলে কোনও বিস্ফোরণই ঘটত না৷
প্রেসিডেন্ট থাকাকালীন তালিবানের সঙ্গে শান্তি চুক্তি করেছিলেন ট্রাম্প৷ তখনই ঠিক হয়েছিল, আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেবে আমেরিকা৷ প্রেসিডেন্ট পদ থেকে ট্রাম্প সরে গেলেও জো বাইডেন ওই প্রক্রিয়া জারি রাখেন৷ এদিকে মার্কিন সেনা সরে যেতেই ফের মাথাচাড়া দিয়ে ওঠে তালিবান৷ একের পর এক প্রদেশের দখল নিতে শুরু করে তারা৷ গত ১৫ অগস্ট বিনা যুদ্ধে কাবুলের দখল নেয় তালিবান জঙ্গিরা৷ পতন হয় আসরাফ ঘানি সরকারের৷

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! অধ্যাপকের বিরুদ্ধে FIR

বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানেই ধারাবাহিক জোরাল বিস্ফোরণ ঘটানো হয়৷ আফগানিস্তান সঙ্কট নিয়ে এমনিতেই দেশের ভেতর প্রবল চাপে জো বাইডেন সরকার৷ তার উপর এই বিস্ফোরণে মার্কিন সেনার মৃত্যু প্রশাসনকে সমালোচনার মুখে ঠেলে দিয়েছে৷

বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, হামলাকারীদের খুঁজে বের করে পাল্টা জবাব দেওয়া হবে৷ যারা এই হামলা চালিয়েছে তাদের আমরা ক্ষমা করব না৷ আমরা ভুলব না৷ জেনে রাখুন, আমরা আপনাদের খুঁজে বের করবই৷ পাল্টা জবাব দেব৷’
পাল্টা বিবৃতি দিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তিনি বলেন, ‘এই মর্মান্তিক ঘটনা ঘটতই না যদি আমি আপনাদের প্রেসিডেন্ট থাকতাম৷ আমেরিকা তাদের বীর সেনাদের হারিয়ে শোকস্তব্ধ৷ দেশের সেবায় কর্তব্য পালন করতে গিয়ে মার্কিন সেনারা প্রাণ হারিয়েছেন৷ দেশ তাদের আত্মত্যাগকে মনে রাখবে৷

advt 19

 

Related articles

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...