Saturday, April 4, 2026

টানা বৃষ্টি উত্তরবঙ্গের পাহাড়, সমতলে, বিপর্যস্ত জনজীবন

Date:

Share post:

একনাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। উত্তরবঙ্গের পাহাড় ও সমতলের বিস্তীর্ণ এলাকায়। শুক্রবার ভোর থেকে কখনও মুষলধারে কখনো মাঝারি রকমের জোরে বৃষ্টি হচ্ছে। আবার কখনও ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। দার্জিলিঙেও দিনভর বৃষ্টি চলছেই। এতে পাহাড় ও সমতলের জনজীবন খানিকটা বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে পাহাড়ে কোথাও ধসের খবর এদিন দুপুর অবধি মেলেনি। সমতলের ডুয়ার্সের লিজ, ঘিসের মতো নদীগুলি ফুঁসছে। কিছু জায়গায় নদী বাঁধের ক্ষতি হয়েছে জলের ধাক্কায়।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়ে্ছে, শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।। এই মুহূর্তে মৌসুমী অক্ষ রেখা ক্রমশ দক্ষিণ মুখী হচ্ছে। আবার বিহার থেকে ওড়িশা অবধি রয়েছে একটি অক্ষরেখা। বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমে ও তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।

ভারী বৃষ্টি হতে পারে বলে সর্তকতা জারি হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে দার্জিলিং এবং কালিম্পংয়ে। মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

advt 19

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...