Wednesday, June 24, 2026

শারীরিক অসুস্থতার কারণে প্রধানের ইস্তফা, নবনিযুক্ত প্রধানের শপথগ্রহণ

Date:

Share post:

শারীরিক অসুস্থতার কারণে তজিবুর রহমান ইস্তফা দেন প্রধান পথ থেকে। এরপর নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য ওহেদা খাতুনকে প্রধান করার সিদ্ধান্ত নেয় জেলা নেতৃত্ব।

 

শুক্রবার ব্লক প্রশাসনের উপস্থিতিতে নবনিযুক্ত প্রধানের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। এদিন সকাল থেকেই ইংরেজবাজার ব্লকের নরহাট্টা গ্রাম পঞ্চায়েত অফিস চত্বরে মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী।

জানা গিয়েছে, এই পঞ্চায়েতে মোট আসন ২২ টি। গত পঞ্চায়েত নির্বাচনে ২২ আসনের মধ্যে তৃণমূলের দখলে ছিল ১৩ টি আসন। কংগ্রেসের দখলে যায় ৪ টি। সিপিএমের দখলে ৩টি আসন এবং বিজেপি দখল করে ২টি আসন। বর্তমানে নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের মোট সদস্য ২০ জন। ২ জন রয়েছে বিজেপিতে।

ইংরেজবাজার ব্লকের বিডিও সৌগত চৌধুরীর উপস্থিতিতে শপথ গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। সকল সদস্যের উপস্থিতিতে ভোটাভোটির মধ্য দিয়ে আজ নতুন প্রধান নির্বাচিত হয়।

অন্যদিকে নবনিযুক্ত প্রধান ওহেদা খাতুন জানান, অসুস্থতার কারণে ইস্তফা দিয়েছিলেন প্রধান। সেইমতো আজ দলীয় সিদ্ধান্ত এবং ভোটাভোটির মধ্যে দিয়ে তাকে প্রধান নির্বাচিত করা হয়। এদিকে কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে নরহাট্টা গ্রাম পঞ্চায়েত চত্বরে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী।

শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় নবনিযুক্ত প্রধানের শপথ গ্রহণ অনুষ্ঠান।

advt 19

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...