Monday, April 6, 2026

ঝাড়গ্রামের পর বিষ্ণুপুর, ফের রেলের বঞ্চনার শিকার বাংলা

Date:

Share post:

ফের রেলের বঞ্চনার শিকার হল বাংলা। ঝাড়গ্রামের পর এবার বঞ্চনার শিকার হল বিষ্ণুপুর। কোনও নোটিশ ছাড়াই এবং এলাকার জনপ্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে কথা না বলে একতরফাভাবে চক্রধরপুর ট্রেনের বিষ্ণুপুর স্টপেজ তুলে নিল রেল দফতর। এর ফলে রাতের ট্রেনে কলকাতা পৌঁছানো ও কাজ সেরে ফিরে আসার রাস্তা বন্ধ হয়ে গেল বিষ্ণুপুরবাসীর। কিন্তু রেলের এই অর্বাচীন কাজে অদ্ভুদভাবে নীরব বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, সাংসদ সৌমিত্র খান, বাঁকুড়া থেকে নির্বাচিত বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার সকলেই।

দক্ষিণবঙ্গের জন্য নতুন ট্রেন দেওয়া দূরের কথা, উল্টে একের পর এক অনেক গুরুত্বপুর্ণ ট্রেনের স্টপেজ তুলে নেওয়া হচ্ছে। এর ফলে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন বিষ্ণুপুরের জন্য নতুন রেলপথের সূচনা করেছিলেন। বিজেপির প্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসার পর সেই সব প্রকল্প বন্ধ করে দিচ্ছেন। সাধারণ মানুষ বিজেপিকে এখন চিনতে পারছে। তৈরি হচ্ছে জনরোষ। কেন্দ্রীয় সরকারের এই সব সিদ্ধান্ত বাংলার বিরুদ্ধে চক্রান্ত বলে মনে করছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন- পুলিশের পদক্ষেপে প্রতিবাদ কৃষকদের : হরিয়ানাজুড়ে একাধিক রাস্তা অবরোধ, ব্যাহত যান চলাচল

বিষ্ণুপুরের স্টেশন ম্যানেজার চন্দ্রশেখর দত্ত বলেন, পুরুলিয়ার ট্রেনটিরও ওন্দা স্টপেজে দাঁড়ানো বন্ধ করে দেওয়া হয়েছে।কলকাতায় বা পুরুলিয়ায় বহু মানুষকে যেতে হয় চিকিৎসার জন্যে। রেলের এই জনবিরোধী সিদ্ধান্তের প্রেক্ষিতে সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হবে তা বলা বাহুল্য।

advt 19

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...